ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
Scroll
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক জোনের নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিল ইরান
Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল : এ জেড এম জাহিদ

বাসস

প্রকাশ: ১৬:১৭, ১৮ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল : এ জেড এম জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়া। ছবি: বাসস, ফাইল।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি আগের মতোই চিকিৎসা গ্রহণ করছেন। 

এ কথা জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘তাঁর (খালেদা জিয়া)  অবস্থা স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন।’

আজ বৃহস্পতিবার দুপুরে  এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে  বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক  এ কথা জানান।

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এমন আশা ব্যক্ত করে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, ‘ম্যাডামের সাথে সম্পৃক্ত আমরা, এই হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত আশাবাদী যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।'

‘তারপরেও মনে রাখতে হবে, ওনার বয়সের চেয়ে বেশি যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যে রকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি সে কারণেই তাঁর শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে,  এবার উনি বেশি সময় পার করছেন।'
জাহিদ  বলেন, এ বিষয়ে আমি শুধু আপনাদের এইটুকু অবহিত করতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তাঁর সহধর্মিণী  জুবাইদা রহমান সবসময় ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। এছাড়া ওনার পরিবারের সদস্যদের মধ্যে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী  সৈয়দ শামিলা রহমান, ম্যাডামের ভাই শামীম  এস্কান্দার, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে আছেন, খোঁজ-খবর রাখছেন।  তাঁর পাশে তো আর থাকা যাচ্ছে না যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন। তাঁরা হাসপাতালে অথবা হাসপাতালের বাইরে অবস্থান করে ম্যাডামের চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন।

এছাড়া অন্তবর্তীকালীন সরকারের প্রধান, উপদেষ্টাগণ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যগণ, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক জাহিদ।

নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, এই হাসপাতালে আরো অনেক রোগী চিকিৎসাধীন আছেন। সেই সকল রোগীর চিকিৎসা যাতে কোন ব্যাঘাত না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছেন। আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই, এই হাসপাতাল সবার জন্য উন্মুক্ত। এ হাসপাতালের সেবা গ্রহণ করার সুযোগ সবারই আছে।'

‘কাজেই কোন অবস্থাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আপনাদের চিকিৎসার কোন ব্যাঘাত ঘটবে না এবং আমরা কোন নেতাকর্মী কোন ধরনের বিঘ্ন সৃষ্টি করবো না। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা আশা রাখি।'

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর তিনদিন পর তাঁর ফুসফুসে সংক্রমণ হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দিচ্ছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন