ব্যাংকগুলোর অর্থায়নে একটি ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এই ফান্ডে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা জমা করা হলে সংকটের সময় সরকারের বাজেটের জন্য অপেক্ষা করতে হবে না। শুধু ব্যাংক নয়, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও রেজল্যুশন কাঠামোর আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।