ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

৭ ফাল্গুন ১৪৩২, ০১ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিন, নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
যুদ্ধের পর ফ্যাকাশে আশা নিয়ে গাজায় প্রথম রমজান উদ্‌যাপন
Scroll
রমজানে চাকরিজীবীদের জন্য অফিস-ব্যাংকের নতুন সময়সূচি
Scroll
রোজায় বন্ধ থাকছে স্কুল, ছুটি শুরু আজ থেকে
Scroll
পত্রিকা: ছয় মাস পর মন্ত্রীদের কাজ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী
Scroll
নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন স্বপ্ন নিয়ে কাজ করতে হবে: নিতাই রায়
Scroll
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
Scroll
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী
Scroll
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এই সরকারের মূল অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের গাড়িতেই চলাফেরা করবেন
Scroll
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ: অর্থনীতির অবস্থা খারাপ, চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব শুরু করতে যাচ্ছি
Scroll
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮ সন্দেহভাজন সন্ত্রাসী নিহত
Scroll
চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত
Scroll
প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Scroll
রমজানে মালয়েশিয়া সকল ইলেকট্রিক ট্রেনে ৩০% ডিসকাউন্ট দিচ্ছে
Scroll
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান
Scroll
বললেন তথ্য মন্ত্রী, সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়
Scroll
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য: মির্জা ফখরুল
Scroll
১০ জনকে মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ
Scroll
যুক্তরাষ্ট্রে জাপানের ৩৬ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিকে ট্রাম্পের স্বাগতম

রমজানে চাকরিজীবীদের জন্য অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

প্রথম আলোর সৌজন্যে

প্রকাশ: ১০:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে চাকরিজীবীদের জন্য অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

প্রতিনিধিত্বশীল ছবি: সংগৃহীত।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। পবিত্র রমজান মাসে সাহ্‌রি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার।

এ–সংক্রান্ত জনপ্রসাশনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। জোহরের নামাজের জন্য বেলা একটা থেকে সোয়া একটা পর্যন্ত বিরতি থাকবে।
ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সময় অনুযায়ী রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। রমজান মাস শেষ হওয়ার পর অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন