ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬

১ চৈত্র ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
২টি মেডিকেল প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন সেনাপ্রধান
Scroll
ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নীতিমালা
Scroll
খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭জন সদস্য আটক
Scroll
পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য, বিভিন্ন বনজ সম্পদ বিলুপির পথে
Scroll
সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পর্যালোচনা করা হবে: ফারজানা শারমীন
Scroll
শিক্ষামন্ত্রী জানালেন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার
Scroll
বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রস্তাব বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক
Scroll
ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী হলেও শর্তগুলো এখনো যথেষ্ট নয়: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’আরও পাঁচ সিটিতে দলীয় লোক বসাল সরকার’
Scroll
দেশে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকলে বিনিয়োগ বাড়বে: আবদুল আউয়াল মিন্টু
Scroll
উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রোববার নেয়া হবে সিঙ্গাপুরে
Scroll
পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদ: বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন মো. শফিকুর রহমান
Scroll
মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ ১ মাস বৃদ্ধি
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৫ শহরের নতুন প্রশাসকেরা
Scroll
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
Scroll
সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
Scroll
সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
Scroll
সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নীতিমালা

বাসস

প্রকাশ: ২১:০৮, ১৫ মার্চ ২০২৬

ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নীতিমালা

বাংলাদেশ ব্যাংক ভবন, মতিঝিল। ছবি: বাসস, ফাইল।


শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট পর্ষদ সভার প্রতিবেদন দাখিল করার জন্য সকল তফসিলি ব্যাংককে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের ব্যাংকিং খাতের সার্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস) বাস্তবায়নের অংশ হিসেবে এই নির্দেশনা জারি করা হয়েছে, যা এর আগে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর জারি করা এসপিসিডি সার্কুলার নং-০৩-এ অবহিত করা হয়েছিল।  
এই কাঠামোর আওতায় আন্তর্জাতিক নিয়ন্ত্রক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতে কেন্দ্রীয় ব্যাংক তার তদারকি-সংক্রান্ত বিভিন্ন বিভাগ পুনর্গঠন করছে। এসব পদক্ষেপের লক্ষ্য হলো ব্যাংকিং কার্যক্রমের নজরদারি আরও সমন্বিত করা এবং পুরো খাতে আর্থিক তথ্য প্রকাশের স্বচ্ছতা বৃদ্ধি করা।

নিয়ন্ত্রণ পদ্ধতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তনের হিসেবে লভ্যাংশ প্রতিবেদনের চ্যানেল পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫ সালের নির্দেশিকায় এই প্রতিবেদন ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’-এ জমা দেওয়ার কথা থাকলেও, নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে এখন থেকে দুটি নতুন নির্ধারিত বিভাগে ‘ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি)’ এবং ‘সুপারভাইজারি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএমএডি)’-এ প্রতিবেদন জমা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রতিটি প্রতিবেদন নির্ধারিত ফরম্যাট অনুযায়ী প্রস্তুত করতে হবে। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-এর স্বাক্ষর থাকতে হবে। শেয়ার সংক্রান্ত যেকোনো লভ্যাংশ ঘোষণার ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক।

এসপিসিডি সার্কুলার নং-০৫-এ বলা হয়েছে, নতুন এই বিধিমালা জারির আগে কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেছে। এর মধ্যে রয়েছে দেশের ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা, সাধারণ আমানতকারীদের স্বার্থ সুরক্ষা করা, ব্যাংকগুলোর শক্তিশালী আর্থিক সক্ষমতা নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের জন্য ধারাবাহিক মুনাফা বজায় রাখা।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, প্রতিবেদন জমা দেওয়ার স্থান পরিবর্তিত হলেও ২০২৫ সালের ১৩ মার্চ জারি করা ডিওএস সার্কুলার নং-০১-এ থাকা অন্যান্য নির্দেশনাগুলো আগের মতোই বহাল থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন