ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩, ১১ মুহররম ১৪৪৮
শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ দল।
খেলাধূলা থেকে আরও খবর
দুটি অলিম্পিক শিখা প্রজ্বলনের মধ্য দিয়ে ইতালীর মিলান ও কর্তিনায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো শীতকালীন অলিম্পিক। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, তারা এই অলিম্পিকের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে শহর ও পাহাড়ের মধ্যকার বৈচিত্র্যকে তুলে ধরতে চেয়েছেন...
জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির যে অভিযোগ এনেছিলেন, প্রাথমিকভাবে সেই অভিযোগের স্বপক্ষে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রবিবার (২৫ জানুয়ারি) ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪–২ গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন–কৃষ্ণারা। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে সেরা হলো দল।
শেষ পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ খেলা হচ্ছে না বাংলাদেশের। বাংলাদেশ দলের পরিবর্তে স্কটল্যান্ডকে এই টুর্নামেন্টে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেনর নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
একদিন আগে পুরুষ দলের হার, পরদিন তারই জবাব দিল নারী দল। ব্যাংককে সাফ ফুটসাল টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে রীতিমতো গোলের বন্যা বইয়ে দিয়ে চ্যাম্পিয়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আসন্ন পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও স্থানান্তর করা সম্ভব নয়। আইসিসির সকল সদস্য রাষ্ট্রের উপস্থিতিতে একটি জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে গতকাল ঢাকায় আসা আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও বিসিবি তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার স্থগিত হওয়া ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তের ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
বিশ্বের এক নম্বর তারকা আরিনা সাবালেনকা রবিবার টানা দ্বিতীয়বারের মতো ব্রিসবেন ইন্টারন্যাশনাল শিরোপা এবং নিজের ক্যারিয়ারের ২২তম মুকুট জিতেছেন। ফাইনালে তিনি ইউক্রেনের মার্তা কোস্ট্যুককে সরাসরি সেটে পরাজিত করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েট উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামীর দিন শেষ।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপের টিকিটের বিতর্কিত উচ্চমূল্যের সপক্ষে যুক্তি দিয়েছেন। সোমবার তিনি জানান যে সর্বশেষ বিক্রয় উইন্ডোতে টিকিট পেতে ইতিমধ্যে ১৫ কোটির বেশি আবেদন জমা পড়েছে, যা চাহিদার দিক থেকে একটি নজিরবিহীন রেকর্ড।