ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১১ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

বাসস

প্রকাশ: ১৩:৩৪, ১ মার্চ ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮-এ দাঁড়িয়েছে।


 ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের একটি স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। 

সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন ‘মিনাব স্কুলে শহিদ শিক্ষার্থীর সংখ্যা ১০৮ জনে পৌঁছেছে এবং ত্রাণ ও ধ্বংসাবশেষ অপসারণ অভিযান এখনও চলছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিহতের সংখ্যা বা ঘটনার আশেপাশের পরিস্থিতি যাচাই করার জন্য এএফপি’র সাংবাদিক ঘটনাস্থলে পৗঁছাতে পারেনি।

এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে, ইসরাইলি সামরিক বাহিনী এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। 

পেন্টাগনও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে নিউ ইয়র্ক টাইমস সেন্টকমের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে: ‘চলমান সামরিক অভিযানের ফলে বেসামরিক লোকদের হতাহতের খবর আমরা জানি।  আমরা এই প্রতিবেদনগুলোকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং সেগুলো খতিয়ে দেখছি।

ওই মুখপাত্র বলেন, ‘বেসামরিক লোকদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা অপ্রত্যাশিত ঝুঁকি কমাতে সমস্ত সম্ভাব্য সতর্কতা অবলম্বন চালিয়ে যাব।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘এই বর্বরতম কাজটি আমাদের দেশের ওপর চালানো অগণিত অপরাধের ইতিহাসে আরও একটি কালো অধ্যায়, যা কখনও মুছে যাবে না।’

গতকাল শনিবার সকালে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের শত্রু ইরানের বিরুদ্ধে একের পর এক হামলা শুরু করেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় কমপক্ষে ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন