ম্যাকনিল হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্যদের বলেন, কিছু প্রধান বিমানবন্দরে অপেক্ষার সময় চার ঘণ্টা ছাড়িয়ে গেছে এবং সেসব বিমানবন্দরে কর্মরত কর্মীদের কাজে অনুপস্থিত থাকার হার ৪০% থেকে ৫০% এ পৌঁছেছে। তিনি জানান, এই আংশিক সরকারি অচলাবস্থা শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকলে, শুরু থেকে এ পর্যন্ত টিএসএ কর্মীদের বকেয়া বেতনের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলারে দাঁড়াবে।