ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

​​​​​​​ইউরোপে ভয়াবহ তুষারঝড়: প্রাণহানি ও ফ্লাইট বিপর্যয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৩৮, ৬ জানুয়ারি ২০২৬

​​​​​​​ইউরোপে ভয়াবহ তুষারঝড়: প্রাণহানি ও ফ্লাইট বিপর্যয়

ছবি: সংগৃহীত।


তুষারপাতের এক ভয়াবহ প্রভাবের কবলে পড়েছে পুরো ইউরোপ। এতে বিমানের সময়-সূচি ভেঙ্গে পড়েছে। ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন বিমান বন্দরে শত শত ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, খবর সুইডেন হেরাল্ডের।

দুর্ঘটনা ও প্রাণহানি: গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে তুষার ও বরফজনিত পিচ্ছিল রাস্তার কারণে অন্তত পাঁচটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হয়েছেন। প্যারিস অঞ্চলে একজন ট্যাক্সি চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে মার্ন (Marne) নদীতে পড়ে গিয়ে মারা যান।

যোগাযোগ বিচ্ছিন্ন: উত্তর ও পশ্চিম ফ্রান্সের বেশ কিছু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া প্যারিসের ওর্লি (Orly) এবং শার্ল দ্য গোল (Charles de Gaulle) বিমানবন্দরে তুষারপাতের কারণে ফ্লাইট চলাচল ১৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।

অস্বাভাবিক তুষারপাত: পশ্চিম ফ্রান্সের শারান্ত-মারিতিম সহ বেশ কিছু এলাকায় প্রায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে।

আমস্টারডাম ও অন্যান্য বিমানবন্দর:
নেদারল্যান্ডসের আমস্টারডাম বিমানবন্দর (Schiphol) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট বাতিল: সোমবার সেখান থেকে খুব অল্প সংখ্যক বিমান উড্ডয়ন করতে পেরেছে। মঙ্গলবারও শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। ডাচ এয়ারলাইন কেএলএম জানিয়েছে, তারা ইতোমধ্যে ৩০০টি ফ্লাইট বাতিল করেছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে।

স্বর্ণজয়ী সুইডিশ দলের দুর্ভোগ:
এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে সুইডেনের জুনিয়র জাতীয় আইস হকি দল। গত রাতে ওয়ার্ল্ড কাপে গোল্ড মেডেল জেতার পর বুধবার আমস্টারডাম হয়ে তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু তুষারপাতের কারণে তাদের ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তারা ঠিক কবে নাগাদ সুইডেনে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন