ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩, ০৩ সফর ১৪৪৮
জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সমস্যা সমাধানে কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
অপরাধ-বিচার থেকে আরও খবর
চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ট্রাক চালক সুজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
গুমের সঙ্গে জড়িত অপরাধীরা কোনোভাবেই আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, এ বিষয়ে আরও কার্যকর ও যুগোপযোগী আইন প্রণয়নে সরকার কাজ করছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জ্বালানি তেল মজুত ও পাচার প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে কার্যক্রম জোরদার করেছে। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা সোমবার জাতীয় সংসদে দাঁড়িয়ে তার স্বামী ও বিএনপি নেতা এম ইলিয়াস আলী এবং অন্যান্য গুম হওয়া ব্যক্তিদের খোঁজ জানতে চেয়েছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঝুঁকিপূর্ণ প্রচেষ্টায় বাংলাদেশিদের মৃত্যুর জন্য দায়ী মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
প্যারিসের প্রাণকেন্দ্রে ব্যাংক অফ আমেরিকা শাখার বাইরে একটি ব্যর্থ বোমা হামলার তদন্তভার গ্রহণ করেছে ফ্রান্সের সন্ত্রাসবাদ বিরোধী প্রসিকিউটর অফিস।
স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সাক্ষাৎ করেছেন। বৈঠকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড।
খুলনার দিঘলিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক হয়েছে। রবিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে চার দশক ধরে পাহাড় কেটে গড়ে ওঠা অবৈধ বসতি ও প্লট বাণিজ্যের মাধ্যমে হাজার কোটিরও বেশি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশের কৌশলী গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেনকে(৩৪) ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে আটক করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।