ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
আজ পবিত্র শবে বরাত
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস
Scroll
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে: অর্থ উপদেষ্টা
Scroll
আচরণবিধি ভঙ্গের ১৭৬ মামলায় ১৮ লাখ টাকা জরিমানা
Scroll
তরুণ ভোটারদের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের চায়ের আড্ডা
Scroll
বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান
Scroll
ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের
Scroll
জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি
Scroll
যুক্তরাষ্ট্র ও চীনের চাপে ভারত এখন দূরের বন্ধু-রাষ্ট্র খুঁজছে

সাবেক মন্ত্রী আমুর আট ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাসস

প্রকাশ: ১৪:১৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

সাবেক মন্ত্রী আমুর আট ব্যাংক হিসাব অবরুদ্ধ

মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। ছবি: বাসস।


সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন আমির হোসেন আমু  ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, দেশি-বিদেশি মুদ্রাপাচার, ও চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী সম্পৃক্ত অপরাধ সংঘটিত করেছে মর্মে প্রাথমিকভাবে অভিযোগ রয়েছে। 

প্রাথমিক অনুসন্ধানকালে সন্দেহভাজন ব্যক্তি আমির হোসেন আমুর নামে বিভিন্ন ব্যাংকে মোট ৮টি হিসাব খোলার তথ্য পাওয় যায়। উক্ত ব্যাংক হিসাবসমূহ খোলার তারিখ থেকে অদ্যবধি হিসাব বিবরণী পর্যালোচনা করে দেখা যায় যে, সন্দেহভাজন ব্যক্তির নামে থাকা ৮টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৫১ লাখ টাকা বর্তমানে স্থিতি রয়েছে। 

সন্দেহভাজন ব্যক্তির হিসাবসমূহে দেশি-বিদেশি মুদ্রাপাচার বা হুন্ডির অর্থ লেনদেন করা হয়েছে ও অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করার জন্য উক্ত লেনদেন করা হয়েছে মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়। 

এমতাবস্থায় অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানপূর্বক ন্যায় বিচার নিশ্চিত করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্যাংক হিসাবসমূহ অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ফ্রিজ করা একান্ত প্রয়োজন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন