ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
আজ পবিত্র শবে বরাত
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস
Scroll
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে: অর্থ উপদেষ্টা
Scroll
আচরণবিধি ভঙ্গের ১৭৬ মামলায় ১৮ লাখ টাকা জরিমানা
Scroll
তরুণ ভোটারদের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের চায়ের আড্ডা
Scroll
বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান
Scroll
ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের
Scroll
জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি
Scroll
যুক্তরাষ্ট্র ও চীনের চাপে ভারত এখন দূরের বন্ধু-রাষ্ট্র খুঁজছে

এনসিপি প্রার্থী দিলশানা পারুল বললেন

সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই

বাসস

প্রকাশ: ১৫:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই

সাভার-আশুলিয়া এলাকার সংসদ আসনের এনসিপি প্রার্থী দিলশানা পারুল। ছবি: বাসস।


ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মুক্ত করার অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, ‘সাভার-আশুলিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ভয়ংকর আকার ধারণ করেছে। বিজয়ী হলে এসব থেকে আমি তাদেরকে মুক্ত করতে চাই।’

সম্প্রতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’কে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত এই প্রার্থী এসব কথা বলেন।

দিলশানা পারুল বলেন, ‘সাভারের ডাম্পিং স্টেশন নিয়ে এখানকার নাগরিকরা চরম ভোগান্তিতে রয়েছে, নির্বাচিত হলে এ সমস্যা সমাধানে কাজ করবো। এছাড়াও এ অঞ্চলে নারীর সংখ্যা বেশী। সেই বিবেচনায় নারীদের মাতৃত্বকালীন খরচ সম্পূর্ণভাবে সরকারিভাবে বহনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিল্পাঞ্চল অধ্যুষিত এ আসনের নারী শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।’ 

সর্বোপরি সাভার-আশুলিয়াবাসীকে সঙ্গে নিয়ে এ আসনকে শ্রমিক-ব্যবসায়ীবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

দিলশানা পারুল নির্বাচনে আচরণবিধি পালন প্রসঙ্গে বলেন, ‘আমি দলীয় নেতা-কর্মীদের আচরণবিধি যথাযথভাবে পালনের জন্য নির্দেশনা দিয়েছি।’ 

গণভোটের পক্ষে নিজের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে দিলশানা পারুল বলেন, ‘এটা নিয়ে আমাদের জোটের সিদ্ধান্ত স্পষ্ট। এ ব্যাপারে আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আছি।’

তিনি বলেন, ‘আমার নিজের শাপলা কলি প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালাচ্ছি।’

এনসিপি নেত্রী  দিলশানা পারুল এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

সংসদীয় এ আসনে এনসিপির দিলশানা পারুল ছাড়াও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী বাহাদুর ইসলাম, গণ-অধিকার পরিষদের শেখ শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান, ন্যাশনাল পিপলস পার্টির মো. ইসরাফিল হোসেন সাভারী, বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চৌধুরী হাসান সারওয়ার্দী। 

নির্বাচন কমিশন সূত্র জানায়, ঢাকা-১৯ সংসদীয় আসনে মোট ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। এর মধ্যে নারী ভোটার ৩ লাখ ৬৭ হাজার ১৫১ জন এবং পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৯১৯ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ২৭৮টি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন