ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

বিজিবি মহাপরিচালকের আহ্বান

ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে

বাসস

প্রকাশ: ২৩:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী শেরপুরের ঝিনাইগাতীর নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে কথা বলেন। ছবি: বাসস

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।   

তিনি বলেন, নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বিজিবির প্রতিটি সদস্যকে সর্বদা সতর্ক ও তৎপর থাকতে হবে। আজ ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর, শেরপুরের ঝিনাইগাতী ও ফেনীর ছাগলনাইয়ায় বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর পরিদর্শন কালে সেখানে সেক্টর সদর দপ্তর ও ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর সকল পর্যায়ের কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিজিবি সদর দপ্তরসহ সারাদেশের সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের কর্মকর্তারা ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি)-এর মাধ্যমে যুক্ত ছিলেন।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়ে বলা হয়, মহাপরিচালক ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ  ঝিনাইগাতীতে আসেন এবং শেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

তিনি ফেনীতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় বেসামরিক প্রশাসন ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লার জিওসি মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলাসহ অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার, কুমিল্লা ও ফেনী ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ, ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আনসারের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে ফেনীর ছাগলনাইয়ায় বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। 

এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরাইল রিজিয়নের কমান্ডারসহ সংশ্লিষ্ট সেক্টর ও ব্যাটালিয়নের কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন