ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

৫ ফাল্গুন ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীন, জাপানের প্রধানমন্ত্রী
Scroll
মার্কিন নাগরিক আন্দোলনের বিখ্যাত নেতা জেসি জ্যাকসন পরলোকগমন করেছেন
Scroll
সেন্টমার্টিনস্: গভীর সমুদ্রে ভাসতে থাকা ৯ জেলেকে জীবিত উদ্ধার
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ
Scroll
মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল বিকাল ৩টায়
Scroll
দ্য গডফাদার-এর রবার্ট ডুভাল আর নেই
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতি বিজড়িত স্থানসমূহ
Scroll
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
Scroll
নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিদায়ী প্রধান উপদেষ্টার
Scroll
গণতান্ত্রিক পুনরুত্থানের অগ্রনায়ক তারেক রহমান, নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন
Scroll
সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল
Scroll
শপথের জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা
Scroll
প্রতিরক্ষা, বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে ভারতে ফ্রান্সের ম্যাক্রোঁ
Scroll
শপথ নিয়েছেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
Scroll
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রীর সাক্ষাৎ
Scroll
শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা
Scroll
তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত
Scroll
নতুন মন্ত্রীদের দফতর বণ্টন সন্ধায়
Scroll
সরকারি প্লট ও ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না বিএনপি সংসদ সদস্যরা

বললেন মির্জা ফখরুল

সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু

বাসস

প্রকাশ: ১৬:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকের সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নতুন সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তপাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন অধ্যায় সূচিত হয়েছে, সেখানে জাতীয় সংসদই হবে সকল রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু।’

মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি ও প্রত্যাশা করি যে এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বলিষ্ঠ নেতৃত্ব দেবে। 

তিনি আরও বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে একটি বিকশিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। 

দীর্ঘ সময় পর গণতন্ত্রে ফিরে আসার এই প্রক্রিয়াকে তিনি একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে অভিহিত করেন।

বিগত নির্বাচনগুলোতে সংসদ অকার্যকর থাকার অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমাদের সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সংসদকে নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। এটি আপনারা অদূর ভবিষ্যতেই দেখতে পাবেন। 

তিনি বলেন, আমরা একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ উপহার দিতে বদ্ধপরিকর।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি অত্যন্ত ইতিবাচক মনোভাব ব্যক্ত করে বলেন, আজকের এই দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা সংসদে বিরোধী দলের সঙ্গে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করতে চাই। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থে ও গণতন্ত্রকে সুসংহত করতে সবার সম্মিলিত প্রচেষ্টাই আমাদের মূল লক্ষ্য।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন