ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

১২ ফাল্গুন ১৪৩২, ০৬ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
রুগ্ন-বন্ধ কারখানা আবার চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
Scroll
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত: ৫,০০০-এর বেশি ফ্লাইট বাতিল
Scroll
সার্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
Scroll
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ: অপহরণের এক ঘণ্টায় স্কুলছাত্র উদ্ধার
Scroll
পোশাক শিল্পের সংকট নিরসনে নীতিগত সহায়তার আশ্বাস গভর্নরের
Scroll
ভারতের ঝাড়খন্ডে এয়ার এম্বুলেন্স দুর্ঘনায় নিহত ৭
Scroll
ইরানের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪জন নিহত
Scroll
নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির
Scroll
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল
Scroll
বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে : মঈন খান
Scroll
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে: মির্জা ফখরুল
Scroll
ভারতের পোশাক রপ্তানি বাড়াতে পশ্চিমবঙ্গের উদ্যোক্তাদের সাথে ক্রেতাদের বৈঠক
Scroll
রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
বিএনপি চাইলে থাকব : রাষ্ট্রপতি
Scroll
মার্কিন যুক্তরাষ্ট্র: তুষার ঝড়ে বিমান চলাচলে বিভ্রাট, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন
Scroll
জলবায়ু পরিবর্তনে দ্রুতই কমে যাচ্ছে চারণভূমি
Scroll
ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র
Scroll
চট্টগ্রামে ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত লবণ
Scroll
পত্রিকা: ’পুলিশে ব্যাপক রদবদল, প্রশাসনে পরিবর্তন আসন্ন’
Scroll
সংসদের প্রথম অধিবেশনে এবার স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে যেভাবে

ইসি সচিব জানালেন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল

বাসস

প্রকাশ: ১৬:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: বাসস

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার বিকেল পৌনে চারটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় তিনি একথা বলেন।

ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারি আমরা ২৯৯ টা আসনের নির্বাচনে ভোট গ্রহণ করেছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটা ছেড়ে দিয়েছেন, এছাড়া শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী ইন্তেকাল করার কারণে এই আসনে নির্বাচন বাতিল করা হয়। 

তিনি বলেন, এখন কমিশন এই দুটো আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল করবে। এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

তবে, উল্লিখিত দুই আসনে পোস্টাল ভোট থাকলেও, ভোটার সংখ্যা কম হওয়ায় শুধুমাত্র শেরপুর-৩ আসনে গণভোট হবে না জানান তিনি।

ইসি সচিব জানান, এই দুই আসনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২ মার্চ, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৬ মার্চ থেকে শুরু করে আপিল চলবে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ।

এই আসনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৪ মার্চ ও  প্রতীক বরাদ্দের জন্য ১৫ মার্চ ধার্য করা হয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন