ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
আজ পবিত্র শবে বরাত
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস
Scroll
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে: অর্থ উপদেষ্টা
Scroll
আচরণবিধি ভঙ্গের ১৭৬ মামলায় ১৮ লাখ টাকা জরিমানা
Scroll
তরুণ ভোটারদের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের চায়ের আড্ডা
Scroll
বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান
Scroll
ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের
Scroll
জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি
Scroll
যুক্তরাষ্ট্র ও চীনের চাপে ভারত এখন দূরের বন্ধু-রাষ্ট্র খুঁজছে

নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান

বাসস

প্রকাশ: ২১:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান

প্রতীকি ছবি: ব্রিটানিকার সৌজন্যে।

আসন্ন সংসদ নির্বাচনে জয়ী হলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। 

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছেন শিক্ষার্থীদের জন্য সারা দেশে ফ্রি ওয়াই-ফাইসহ সব রকমের সুযোগ-সুবিধা নিশ্চিত করবেন। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এদিন তিতুমীর কলেজের শিক্ষক, ছাত্রদল নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আব্দুস সালাম বলেন, বর্তমান ডিজিটাল যুগে পুরনো অ্যানালগ সিস্টেম চলবে না। ওয়াইফাই এর মাধ্যমে আপনারা সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন। কিন্তু আমাদের দেশ দরিদ্র। ছাত্রদের আর্থিক সংকট আরো বেশি। বিষয়টি মাথায় রেখেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শিক্ষার্থীদের জন্য অনেক সেবামূলক কাজের উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষভাবে ওয়াই-ফাই সেবা ফ্রি করে এ সেবাকে তিনি তাদের হাতের কাছে এনে দিতে চান। এটা শিক্ষার্থীদের জন্য বিরাট সুযোগ। এর মাধ্যমে তারা বিশেষভাবে উপকৃত হবেন।

সর্বস্তরের মানুষ এই ওয়াই-ফাই সুবিধা ভোগ করতে পারবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য এই ওয়াই-ফাই সেবা প্রদান শুধু ছাত্রদলের জন্য নয়, সকল ধর্ম ও বর্ণের ছাত্র-ছাত্রীরা সেটা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইনফরমেশন হাতের কাছে পেয়ে যাবেন। পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হতে পারবেন। দেশে-বিদেশে চাকরি পাওয়াও সহজ হবে।

চব্বিশের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে আবদুস সালাম বলেন, জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে সকল শ্রেণি-পেশার মানুষের রক্তদানের মাধ্যমে। সেখানে শিক্ষার্থীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। কিন্তু একটা বিশেষ গোষ্ঠী চব্বিশের  এই অর্জনকে ছিনতাই করতে চায়। তারা ছাত্রলীগের কাছ থেকে অপরাজনীতি শিখেছে এবং জুলাই বিপ্লবের কথা বলে সমস্ত রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করছে। 

তিনি বলেন, এবারের নির্বাচনে ৩০ শতাংশ ভোটার শিক্ষার্থী ও তরুণ-তরুণী। আপনারা ছাত্রদের মাঝে পরিচ্ছন্ন রাজনীতির ধারা সৃষ্টি করবেন। কখনো অপরাজনীতি করবেন না এবং অপরাজনীতি যারা করে তাদের প্রতিহত করবেন। 

বিএনপি সকল ধর্মের সহ-অবস্থান বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, নারী-পুরুষের সহশিক্ষায় ভিন্ন মত নেই। ছাত্র-ছাত্রীরা যে ধর্মেরই হোক, প্রত্যেকের সমান অধিকার রয়েছে। সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে বিএনপির আদর্শ তুলে ধরাটাই এখন মুখ্য কাজ। 

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান দেশের স্বার্থে কতটা ত্যাগ স্বীকার করেছেন, কতটা মঙ্গল করেছেন এবং ভবিষ্যতে মঙ্গল করার পরিকল্পনা আছে- এসবও শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। 

আব্দুস সালাম বলেন, বিএনপি বাংলাদেশে উন্নয়নের ধারা সৃষ্টি করেছে। অন্যরা উন্নয়নের কথা বললেও করেছে লুটপাট। এই উন্নয়নের সাথে বিএনপির শ্রম ও ভালোবাসা যুক্ত। শিক্ষার্থীদের মাঝে আপনারা আমাদের পজিটিভ দিকগুলো তুলে ধরলে তারা আরো উপকৃত হবে, বিএনপির প্রতি আকৃষ্ট হবে এবং বিপুল ভোটে আমাদের নেতা তারেক রহমানকে জয়যুক্ত করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার, কৃষিবিদ শামীম রহমান শামীম, কলেজের অধ্যক্ষ ড. অধ্যাপক ছদরুদ্দিন আহমদ, অধ্যাপক আলেয়া আক্তার, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক মনিরুজ্জামান এবং ফ্রি পাবলিক ওয়াই-ফাই জোন এর সমন্বয়ক সাব্বির হোসেন সাব্বির। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন