ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
আজ পবিত্র শবে বরাত
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস
Scroll
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে: অর্থ উপদেষ্টা
Scroll
আচরণবিধি ভঙ্গের ১৭৬ মামলায় ১৮ লাখ টাকা জরিমানা
Scroll
তরুণ ভোটারদের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের চায়ের আড্ডা
Scroll
বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান
Scroll
ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের
Scroll
জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি
Scroll
যুক্তরাষ্ট্র ও চীনের চাপে ভারত এখন দূরের বন্ধু-রাষ্ট্র খুঁজছে

মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের

একটি গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায়: মির্জা ফখরুল

বাসস

প্রকাশ: ১৬:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২৬

মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

তিনি বলেছেন, আমরা সবাই যদি সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখি, তবে এই মহিমান্বিত রাতে আমাদের এই প্রার্থনা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।

আজ মঙ্গলবার বিএনপির অফিশিয়াল ওয়েবসাইটে এ বাণী প্রকাশ করা হয়।

শবেবরাত নিয়ে তারেক রহমান বলেন, শাবান মাসের একটি মহিমান্বিত রাত হলো শবেবরাত। ‘বরাত’ অর্থ নাজাত বা মুক্তি। এ রাতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। শবেবরাতে পরম করুণাময় আল্লাহ তার বান্দাদের জন্য রহমত ও দয়ার ভাণ্ডার উন্মুক্ত করে দেন। এই পবিত্র রজনী রমজান মাসের আগমনী বার্তাও বহন করে।

তারেক রহমান বলেন, এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ও নিজেদের ভুল-ভ্রান্তি ও ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিত, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়। শবেবরাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত লাভের সুযোগ। এ রাতে বিশ্বাসী মুসলমানরা সব অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তিনি বিশ্ব শান্তিসহ বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর কাছে একান্ত মোনাজাত করার আহ্বান জানান।

বাণীর শেষাংশে তারেক রহমান পবিত্র শবেবরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন।

এদিকে, একটি গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায় বলে অখিমত প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। 

কিন্তু একটা গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেলে দিলে আমাদের অস্তিত্বই থাকবে না।

মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে। এই স্বাধীনতা আমাদের বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে। তাই একাত্তরের গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, দুর্ভাগ্যজনক ভাবে একটি গোষ্ঠী সেই একাত্তরকে পিছিয়ে দিতে চায়। কিন্তু একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।  একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব, এটিকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। যেগুলোর কারণে আমাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পাঁচ বছরে আমরা একবারই ভোট দেওয়ার সুযোগ পাই। ভোট একটি আমানত,  এটিকে খেয়ানত করা উচিত না। অর্থাৎ নষ্ট করা উচিত না। যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, জনগণের উচিত সেই ব্যক্তিকে ভোট দেওয়া।
এসময় জেলা বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন