ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ট্রাম্প ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন বিলে স্বাক্ষর, সরকারি অচলাবস্থার অবসান
Scroll
উপদেষ্টাদের সম্পদের হিসাব কোথায়?
Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
ঢাকায় ভূমিকম্প অনুভূত
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস
Scroll
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে: অর্থ উপদেষ্টা
Scroll
আচরণবিধি ভঙ্গের ১৭৬ মামলায় ১৮ লাখ টাকা জরিমানা
Scroll
তরুণ ভোটারদের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের চায়ের আড্ডা
Scroll
বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান
Scroll
ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনী

বাসস

প্রকাশ: ২৩:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনী

প্রতীকি ছবি: বাসস।


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

এ প্রেক্ষিতে আজ রোববার সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত কন্টিনজেন্ট ও ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণের সাথে মতবিনিময় করেন।

টেকনাফ, সেন্টমার্টিন ও মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শনকালে তিনি দায়িত্বরত ব্যক্তিদের সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশেষ দিক নির্দেশনা দেন। স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনী কন্টিনজেন্ট মোতায়েন ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। স্থলপথে যানবাহন টহলের পাশাপাশি নৌপথে পর্যাপ্ত সংখ্যক বোট এবং সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজও মোতায়েন রয়েছে। যেকোনো প্রতিকূল পরিস্থিতি দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বতোভাবে প্রস্তুত রয়েছে।

একই সঙ্গে নৌবাহিনী স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান কাজ করে যাছে, যাতে এই নির্বাচন একটি উদাহরণ ও দৃষ্টান্তমূলক নির্বাচন হিসেবে বিবেচ্য হয়। তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের বলিষ্ঠ ভূমিকা ও সহযোগিতার আহ্বান জানান।

সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন