শিরোনাম
বাসস
প্রকাশ: ১৯:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজারের টেকনাফ দিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বাসস।
কক্সবাজারের টেকনাফ দিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় পাঁচজন মানব পাচারকারীকে আটক করা হয়।
শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।
এ সময় একটি বোট থেকে মালয়েশিয়ায় পাচারের জন্য নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাঁচ মানব পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।