ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

২৭ মাঘ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
জাতির উদ্দেশ্যে ভাষণে সকল ওয়াদা বাস্তবায়নের জন্য দোয়া, সমর্থন, ভোট চাইলেন তারেক রহমান
Scroll
শেষ মুহূর্তের প্রচারণা: বিএনপি-এর দূর্গে হানা দিতে চায় জামায়াত
Scroll
কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি
Scroll
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
Scroll
নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটে
Scroll
সিলেট-১ এর জামায়াত প্রার্থী হাবিবুর : মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিকল্পিত নগর গড়ে তুলবো
Scroll
সিলেট: উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান আগে, বললেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির
Scroll
বিএনপির ভবিষ্যতের জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে: তারেক রহমান
Scroll
প্রতিরক্ষা খাত: মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের আধিপত্যের কারণে ইইউ স্বনির্ভরতা চায়
Scroll
আইনশৃঙ্খলা রক্ষায় কোনো কম্প্রোমাইজ করবে না বিএনপি: তারেক রহমান
Scroll
১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ করেছে ইসি
Scroll
জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য গ্রহণ শেষ
Scroll
সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব অবরুদ্ধ
Scroll
সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচল নিষেধ
Scroll
থাইল্যান্ড: রক্ষণশীল দলের অনুতিন চার্নভিরাকুল নতুন সরকার গঠন করবেন
Scroll
পত্রিকা: ’শেষবেলায় চুক্তি-কেনাকাটার হিড়িক’
Scroll
অন্তর্বর্তী সরকারের দেড় বছরে অর্থনীতি কতটা পাল্টালো?
Scroll
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
Scroll
রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান
Scroll
মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাসস

প্রকাশ: ১৩:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত,একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু। ছবি: বাসস


ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, তার স্ত্রী সঞ্চিতা দত্তের নামে থাকা ১৮ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

এছাড়া একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু,তার স্ত্রী অপরাজিতা হক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১১ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মোঃ রিয়াজ হোসেন বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামল দত্তের আবেদনে বলা হয়েছে, শ্যামল দত্ত, তার স্ত্রী, মেয়ে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে উক্ত অস্থাবর সম্পদসমূহ অর্জনের স্বপক্ষে কোন সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি এবং সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যা মানিলন্ডারিং জনিত অপরাধ মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শ্যামল দত্ত বা তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে অর্জিত এসব সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর সম্ভবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ আবশ্যক।

মোজাম্মেল হক বাবুর আবেদনে বলা হয়েছে, মোজাম্মেল হক বাবু ও তার স্ত্রী, মেয়ে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

অনুসন্ধানকালে উক্ত অস্থাবর সম্পদসমূহ অর্জনের স্বপক্ষে কোন সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি এবং সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যা মানিলন্ডারিং জনিত অপরাধ মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মোজাম্মেল হক বাবু বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অর্জিত এসব সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর সম্ভবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ  আবশ্যক।

 

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন