ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

১৩ ফাল্গুন ১৪৩২, ০৭ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
বৃহষ্পতিবার অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Scroll
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ দিনের সফরে এখন ইস্রায়েলে
Scroll
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
Scroll
আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন, গেজেট প্রকাশ
Scroll
ঢাকাকে ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ গড়তে ডিএসসিসি-এর চার অগ্রাধিকার কর্মসূচি
Scroll
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বাণিজ্যচুক্তির বিষয় এখনও বিকাশমান: বাণিজ্যমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রী বললেন: দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব
Scroll
হঠাৎই পদত্যাগ করলেন গভর্ণর আহসান এইচ মনসুর
Scroll
অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামীকাল
Scroll
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: শিক্ষামন্ত্রী
Scroll
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে শুরু
Scroll
এ বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০
Scroll
ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের প্রাণহানি
Scroll
জানুয়ারিতে ২,২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, `পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে’
Scroll
বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Scroll
ইসলামের আগে মধ্যপ্রাচ্যের কিছু সভ্যতার রোজা রাখার সংস্কৃতি
Scroll
পত্রিকা: ’পুলিশ হত্যারও তদন্ত হবে’
Scroll
প্রধানমন্ত্রীকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
Scroll
রুগ্ন-বন্ধ কারখানা আবার চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জানুয়ারিতে ২,২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

বাসস

প্রকাশ: ১৪:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:০২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জানুয়ারিতে ২,২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

প্রতীকি ছবি: এঁকেছে জেমিনাই।

চলতি বছরের জানুয়ারি মাসে  আদালতের বিভিন্ন  আদেশে দেশে ও বিদেশে মোট ২ হাজার ২১৬ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক প্রধান কার্যালয়ের মাসিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কমিশনের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, জানুয়ারি মাসে  আদালতের  ২৯টি আদেশের ভিত্তিতে স্থাবর ও অস্থাবর সম্পদের তালিকা কমিশনে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে ২২টি আদেশে সম্পদ ক্রোক এবং ১১টি আদেশে সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

দেশে ক্রোক ও অবরুদ্ধ সম্পদ:

মাসিক প্রতিবেদনে দেখা যায়,  দেশে ৬৯ দশমিক ২৬ একর জমি, ৪টি ভবন, ৬টি ফ্ল্যাট, ২টি দোকান, ১টি বাণিজ্যিক স্পেস, ১টি এফডিআর, ৬টি গাড়ি ও ১টি বীমা পলিসি ক্রোক করা হয়েছে।

সব মিলিয়ে দেশে ক্রোক হওয়া সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে ৪৪ কোটি ৬৯ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা।

এ ছাড়া ৭৯টি ব্যাংক ও সঞ্চয়ী হিসাবে মোট ৮ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৯১৩ টাকা স্থিতি পাওয়া গেছে। পাশাপাশি ২টি বিও হিসাব ও ১২ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।

সব মিলিয়ে দেশে অবরুদ্ধ সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে ৮ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৩১৩ টাকা।

বিদেশে স্থাবর সম্পদ:

দুদক জানায়, বিদেশেও একাধিক দেশে বিপুল পরিমাণ স্থাবর সম্পদ ক্রোক করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৪৪টি ফ্ল্যাট, ফিলিপাইনে ২টি ফ্ল্যাট এবং ভারতে ৯টি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে।

এ ছাড়া মালয়েশিয়ায় ৪৭টি বাণিজ্যিক স্পেস, কম্বোডিয়ায় ১১৭টি সম্পদ, থাইল্যান্ডে ২৩টি সম্পদ এবং সংযুক্ত আরব আমিরাতে ৫৯টি সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি সিঙ্গাপুরসহ অন্যান্য দেশে ৩৩টি অ্যাপার্টমেন্ট ক্রোক করা হয়েছে।

বিদেশে ক্রোক ও অবরুদ্ধ এসব স্থাবর সম্পদের মোট মূল্য বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ২১৬ কোটি ৬৮ লাখ ৬০ হাজার ৬৪৩ টাকা ২০ পয়সা।

বিদেশে বিনিয়োগ:

এ ছাড়া বিদেশে ১ লাখ মার্কিন ডলার সমপরিমাণ বিনিয়োগও ক্রোক করা হয়েছে, যার বাংলাদেশি মূল্য ১ কোটি ২২ লাখ ২৬ হাজার টাকা (বিনিময় হার ১২২.২৬ অনুযায়ী)।

এছাড়া, ৪৬৭ জন ব্যক্তির বিরুদ্ধে ৭৬টি এফআইআর (এজাহার), ১১০ জন ব্যক্তির বিরুদ্ধে ৩৬টি চার্জশীট, ১১ জন ব্যক্তিকে অব্যাহতি দিয়ে ৯টি এফআর (ফাইনাল রিপোর্ট), ৯২টি নতুন অনুসন্ধান, ১৯টি পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি ও ৩৮টি সম্পদ বিবরণীর আদেশ জারি করা হয়।

দুদক জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ উপায়ে অর্জিত সম্পদ চিহ্নিতকরণ, জব্দ ও সংরক্ষণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন