ঢাকা, রোববার, ২২ মার্চ ২০২৬

৭ চৈত্র ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
জনগণের প্রত্যাশা পূরণে নাগরিক অধিকার নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী
Scroll
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
Scroll
শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন বিমান প্রতিমন্ত্রী
Scroll
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
Scroll
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঈদুল ফিতর, পার্সি নওরোজের শুভেচ্ছা
Scroll
ঈদের দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল
Scroll
ঈদুল ফিতরে ইন্দোনেশিয়া দেড় লাখ বন্দিকে সাধারণ ক্ষমা প্রদান করেছে
Scroll
সমুদ্রে জাহাজে থাকা ইরানী তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
Scroll
ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
Scroll
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় তথ্যমন্ত্রীর
Scroll
বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময়
Scroll
কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
Scroll
তারেক রহমান-শাহবাজ শরিফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বি‌নিময়
Scroll
ঈদের ছুটিতে রেকর্ড পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
Scroll
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি
Scroll
প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন
Scroll
বিজবাংলা পরিবারের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
Scroll
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
কিউবা: গভীরতর জ্বালানি সংকটে বছরের প্রথম রুশ তেল পেতে যাচ্ছে
Scroll
কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন ২৭ মার্চ

বিশ্বকাপ টি-টোয়েন্টি

আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই : আসিফ নজরুল

বাসস

প্রকাশ: ২০:২৫, ২২ জানুয়ারি ২০২৬

আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই : আসিফ নজরুল

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমরা মনে করি আইসিসি আমাদের সঙ্গে ন্যায়বিচার করেনি, তবে এখনো আশা করছি তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’

তিনি জানান, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির আবেদন প্রত্যাখ্যান করার পর উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে খেলোয়াড়দের সরাসরি অবহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

আসিফ নজরুল বলেন, ‘আইসিসি দাবি করছে যে ভারতে ক্রিকেট আয়োজনের জন্য নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট ভালো, কিন্তু আমরা যা দেখছি তা হলো পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আমাদের নিরাপত্তা উদ্বেগ হঠাৎ করে তৈরি হয়নি; এটি একটি বাস্তব ঘটনার ফল।’

জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গে তিনি বলেন, উগ্রবাদীদের চাপের মুখে আয়োজকেরা তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, ‘যখন একজন খেলোয়াড়ের নিরাপত্তাই নিশ্চিত করা যায় না, তখন খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিকসহ পুরো একটি বহরের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা সম্ভব?’

আইসিসির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সংস্থাটি কেবল স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রটোকলের দিকেই নজর দিয়েছে, কিন্তু যে ঘটনার কারণে বাংলাদেশের উদ্বেগ তৈরি হয়েছে, সেটিকে উপেক্ষা করেছে। আইসিসি কিংবা ভারত সরকার, কেউই বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন