ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ উগান্ডা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:০৭, ১৬ নভেম্বর ২০২৫

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ উগান্ডা

প্রতীকি ছবি। বাসস।


 মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। প্রথমবারের মতো মর্যাদার এই আসর আয়োজন করছে বাংলাদেশ, যা বাংলাদেশের জন্য দারুণ এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে, রিপোর্ট বাসসের। 

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১১ দেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আছে ২০১২ সালের প্রথম আসরের দুই ফাইনালিষ্ট ভারত ও ইরান এবং চাইনিজ তাইপে, জার্মানি, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার। ২০১২ সালে ভারতের পাটনায় হওয়া প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত; ইরান হয়েছিল রানার্সআপ। পঞ্চম হয়েছিল বাংলাদেশ।

এর আগে রোববার সকালে হয়েছে আসরের ড্র। ১১ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ-গ্রুপে আছে ৫ দল। বি-গ্রুপ হয়েছে ৬ দল নিয়ে। স্বাগতিক বাংলাদেশ আছে গত আসরের চ্যাম্পিয়ন ভারতের গ্রুপে।  এই গ্রুপে বাংলাদেশ ও ভারত ছাড়াও আছে থাইল্যান্ড, বাংলাদেশ, উগান্ডা ও জার্মানি। বি-গ্রুপে গতবারের রানার্স-আপ ইরানের সঙ্গে আছে নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, কেনিয়া ও জাঞ্জিবার।

১৭ নভেম্বর প্রথম দিনে অনুষ্ঠিত হবে চার ম্যাচ। বেলা তিনটায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ খেলবে উগান্ডার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে নেপাল খেলবে জাঞ্জিবারের বিপক্ষে। দিনের তৃতীয় ম্যাচে খেলতে নামবে ইরান, তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। আর দিনের শেষ ম্যাচে চাইনিজ তাইপের প্রতিপক্ষ কেনিয়া।

আফ্রিকান দেশ উগান্ডা ২০১২ নারী কাবাডি বিশ্বকাপে অংশ নেয়নি। বাংলাদেশের আসর দিয়ে বিশ্বকাপ কাবাডিতে যাত্রা শুরু হচ্ছে উগান্ডার মেয়েদের। ‘দ্য শি গ্ল্যাডিয়েটর্স’ নামে পরিচিত উগান্ডা জাতীয় নারী কাবাডি দল  আফ্রিকান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী। ২০২৩ সালে প্রথমবারের মতো এই শিরোপা জয়ের পর ২০২৫ সালেও তা ধরে রাখে।

বিশ্বকাপে প্রথম ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক রূপালী আক্তার বলেন, “উগান্ডার বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাই। এই প্রতিযোগিতার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি, মেয়েরা সবাই ভালো পারফরম করতে মানসিকভাবে প্রস্তুত। দল নিয়ে আমি ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী।”

কোচ শাহনাজ পারভীন মালেকা বলেছেন, “আমাদের প্রথম ম্যাচ উগান্ডার সাথে। এই টুর্নামেন্টের অন্য দলগুলোর মতো তারাও কিন্তু পদক জয়ের লক্ষ্য নিয়েই এসেছে। তবে প্রথম ম্যাচে আমাদের একটু সাবধান থাকতে হবে। শুরুর কয়েক মিনিট দেখতে হবে উগান্ডা কোন দিকে বেশি ভালো। প্রতিপক্ষকে বুঝে নিয়ে পরিকল্পনা অনুযায়ী খেলব আমরা। যেহেতু নিজেদের মাঠে বিশ্বকাপ, আমরাও ভালো কিছু পেতে চাই। শুরুটা গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করব ভালো কিছু দিয়ে বিশ্বকাপ শুরু করতে। আমাদের জন্য দোয়া করবেন।"

এক নজরে নারী কাবাডিতে বাংলাদেশের অর্জন :

-২০০৫ সালে ভারতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়ে আন্তর্জাতিক কাবাডিতে শুরু বাংলাদেশের মেয়েদের। 

- এশিয়ান গেমস : ২০১০ (ব্রোঞ্জ), ২০১৪ (ব্রোঞ্জ), ২০১৮ (সপ্তম), ২০২২ (ষষ্ঠ)।

- দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস) : ২০০৬ (ব্রোঞ্জ), ২০১০ (রৌপ্য), ২০১৬ (ব্রোঞ্জ) ও ২০১৯ (ব্রোঞ্জ)।

- এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ: ২০০৫ (ব্রোঞ্জ), ২০২৫ (ব্রোঞ্জ)

- বিশ্বকাপ : ২০১২ (পঞ্চম)

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন