ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
আজ পবিত্র শবে বরাত
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস
Scroll
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে: অর্থ উপদেষ্টা
Scroll
আচরণবিধি ভঙ্গের ১৭৬ মামলায় ১৮ লাখ টাকা জরিমানা
Scroll
তরুণ ভোটারদের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের চায়ের আড্ডা
Scroll
বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান
Scroll
ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের
Scroll
জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি
Scroll
যুক্তরাষ্ট্র ও চীনের চাপে ভারত এখন দূরের বন্ধু-রাষ্ট্র খুঁজছে

পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বড় জয় বাংলাদেশের

দৈনিক পূর্বকোণের সৌজন্যে

প্রকাশ: ০৭:১৩, ২৪ জানুয়ারি ২০২৬

পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বড় জয় বাংলাদেশের

ছবি: দৈনিক পূর্বকোণের সৌজন্যে।

 

একদিন আগে পুরুষ দলের হার, পরদিন তারই জবাব দিল নারী দল। ব্যাংককে সাফ ফুটসাল টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে রীতিমতো গোলের বন্যা বইয়ে দিয়ে চ্যাম্পিয়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে দাপুটে এই জয়ে শিরোপা এখন কেবল সময়ের অপেক্ষা।

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। শুক্রবারের ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও দৃঢ় করেছে সাবিনারা।

এই টুর্নামেন্টে নারী ও পুরুষ, দুই বিভাগেই সাতটি দল অংশ নিচ্ছে। লিগ পদ্ধতিতে ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।

দিনের শেষ ম্যাচে ভারত-ভুটান লড়াই যদি ড্র হয়, তাহলে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। এমনকি শেষ ম্যাচে বাংলাদেশ হারলেও, ভারত জিতলে উভয় দলের পয়েন্ট সমান হলেও হেড-টু-হেডে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। অন্যদিকে ভারত-ভুটান ম্যাচ ড্র না হলে মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচ খেলেই শিরোপা নিশ্চিত করার সুযোগ থাকবে সাবিনাদের সামনে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই কার্যত ম্যাচের ফয়সালা করে দেয় বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগেই ৬-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি, যা চলতি টুর্নামেন্টে প্রথমার্ধে সর্বোচ্চ গোলের রেকর্ড। অধিনায়ক সাবিনা খাতুন প্রথম গোলটি করার পাশাপাশি প্রথমার্ধের শেষ গোলটিও করেন। মাঝখানে নুসরাত দুইটি, নীলা ও কৃষ্ণা একটি করে গোল যোগ করেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটসাল চালিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তান একবার জালের দেখা পেলেও আরও তিন গোল হজম করে। এই অর্ধে সাবিনা খাতুন আরও দুটি গোল করেন, আর কৃষ্ণা করেন নিজের দ্বিতীয় গোলটি।

পুরো ম্যাচজুড়েই ধারাভাষ্যকাররা অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্ব, গতি ও গোল করার দক্ষতার প্রশংসা করেন। বড় এই জয়ে সাফ ফুটসালে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন