ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

পাচারকৃত অর্থ উদ্ধার ‘ফাস্ট ট্র্যাক’-এ নিয়ে আসার নির্দেশ গভর্নরের

বাসস

প্রকাশ: ২১:৪৬, ২ মার্চ ২০২৬ | আপডেট: ২১:৪৭, ২ মার্চ ২০২৬

পাচারকৃত অর্থ উদ্ধার ‘ফাস্ট ট্র্যাক’-এ নিয়ে আসার নির্দেশ গভর্নরের

পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম ‘ফাস্ট ট্র্যাক’-এ নিয়ে আসার নির্দেশনা গভর্নরের বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান। ফাইল ছবি

পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এর কার্যক্রমকে ‘ফাস্ট ট্র্যাক’-এ নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান।

এ লক্ষ্যে তিনি আজ ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের’ পরামর্শকের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের মূল লক্ষ্য ছিল, পাচারকৃত অর্থ পুনরুদ্ধার প্রক্রিয়া জোরদার করা এবং পাচারকৃত অর্থ বিদেশ থেকে ফিরিয়ে আনার প্রচেষ্টাকে আরও ফলপ্রসূ করা। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বৈঠকে গভর্নর পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের পরামর্শকের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

গভর্নর জোর দিয়ে বলেন, সফল ফলাফল নিশ্চিত করতে এই প্রক্রিয়াটি জরুরি ভিত্তিতে পরিচালনা করতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন