ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

গ্যাস বিল সংগ্রহ নিয়ে চুক্তি স্বাক্ষর ‘ট্যাপ`-এর সাথে তিতাসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০২, ৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:০৮, ৮ জানুয়ারি ২০২৬

গ্যাস বিল সংগ্রহ নিয়ে চুক্তি স্বাক্ষর ‘ট্যাপ`-এর সাথে তিতাসের

সম্প্রতি গ্যাস বিল সংগ্রহ নিয়ে চুক্তি স্বাক্ষর হয় ট্যাপ ও তিতাসের মধ্যে। ছবি: সংগৃহীত।

ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর অঙ্গসংস্থা  `ট্রাস্ট অ্যান্ড পে (ট্যাপ)' ও `তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'-এর মধ্যে গ্যাস বিল সংগ্রহ নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর এর অঙ্গসংস্থা  “ট্ট্যাপ”-এর মধ্যে গ্যাস বিল সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-র প্রধান কার্যালয়ে সম্প্রতি এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

“ট্যাপ” একটি আধুনিক ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, যা ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ প্রক্রিয়ায় অধিক স্বচ্ছতা, দক্ষতা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আশা প্রকাশ করেন।

চুক্তিতে – ‘ট্যাপ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এস. এম. আকরাম সাঈদ এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর কোম্পানি সেক্রেটারি জনাব মোঃ লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন, বলছে ট্রাস্ট ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তি। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহনেওয়াজ পারভেজ, জেনারেল ম্যানেজার জনাব মহিউদ্দিন মোল্লা, এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সহযোগিতা দেশের ইউটিলিটি বিল ব্যবস্থাপনাকে আরও আধুনিক, নিরাপদ ও ডিজিটালমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই ডিজিটালি লেনদেন প্রসারে এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন