ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬

১০ চৈত্র ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার
Scroll
স্বাধীনতা দিবস মানিক মিয়া এভিনিউ-এ সশস্ত্র বাহিনীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান
Scroll
ইরান যুদ্ধ: ভারতে বহুজাতিক কোম্পানির বিয়ারের মূল্য বৃদ্ধির আশঙ্কা
Scroll
কৃষিমন্ত্রী জানালেন দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার
Scroll
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বললেন কৃষিজাত পণ্যকে শিল্পায়নের হাতিয়ারে পরিণত করতে হবে
Scroll
শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজ চট্টগ্রামে
Scroll
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে বৈঠক, বিমানখাত উন্নয়নে আগ্রহ
Scroll
বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নূর
Scroll
বিশ্ব বাণিজ্য সংস্থা: ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ
Scroll
যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
Scroll
লালমনিরহাট-কুড়িগ্রামে শিল্পায়ন জোরদারে পরিকল্পনা
Scroll
গ্যাসের উচ্চমূল্যে দিল্লীতে বাড়ছে কাঠ ও কয়লার ব্যবহার
Scroll
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রেলিয়া মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে
Scroll
২০২৫ সালে পাকিস্তান সবচেয়ে বায়ু-দূষিত শহর
Scroll
‘যুদ্ধ বন্ধে আলোচনা হয়েছে’ ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্ববাজারে কমছে তেলের দাম
Scroll
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর দুই দিনের কর্মসূচি
Scroll
২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট
Scroll
মুন্সীগঞ্জে ৫৩১ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা শুরু

রুহুল কবির রিজভী বললেন

খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন

বাসস

প্রকাশ: ২১:৫৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়েছিলেন। তিনি আজীবন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন।

তিনি রোববার রাজধানীর মহাখালীর কমিউনিটি সেন্টার চত্বরে ভাসানী জনশক্তি পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, ভাসানী জনশক্তি পার্টির যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, ভাসানী নারী মুক্তি পার্টির সদস্য সচিব শাহানা বেগম, বংশাল থানা সভাপতি ইমরুল হাসান ওয়াসিম।

রুহুল কবির রিজভী বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া নিজে এবং পরিবারের সুখ শান্তি চাইলে বিলাসী জীবন যাপন করতে পারতেন। তিনি সারা জীবন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছে। তিনি তিনবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, কোন প্রকার দুর্নীতি তাকে স্পর্শ করেনি। মিথ্যা মামলা দিয়ে তাকে বছরের পর বছর জেলে রেখে বিষক্রিয়ার মাধ্যমে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন, তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ সমৃদ্ধির লক্ষ্যে পৌঁছবে। আপনারা ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় এনে গণতন্ত্রকে রক্ষা করবেন। 

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মা ছিলেন, তিনি আজীবন আপসহীন ভাবে গণতন্ত্র রক্ষার লড়াই সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন তবুও আপস করেননি।  

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি। জাতীয় ঐকমত্য কমিশনে আমরা যে সংস্কার প্রস্তাব তৈরি এবং স্বাক্ষর করেছি, সেটি বাস্তবায়নে আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব হবে, নতুনভাবে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ বন্ধ হবে।

পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাসানী জনশক্তি পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হক।
 

আরও পড়ুন