ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিল ইরান
Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি

প্রভোস্টদের কাছে চিঠি

ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল

দ্য ডেইলী ক্যাম্পাস

প্রকাশ: ১৪:০৬, ২ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:০৮, ২ মার্চ ২০২৬

ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল

প্রতীকি ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোয় ইফতারের কর্মসূচিতে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস পরিবেশনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ দা‌বির সঙ্গে একমত পোষণ করে ইফতারে গরুর মাংস দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল। আগামী ৪ মার্চ প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে হলগুলোতে।

সোমবার (২ মার্চ) ঢা‌বি সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষ‌রিত হল প্রশাসনকে দেওয়া এক চি‌ঠিতে একথা জানান তারা।

চিঠিতে শিক্ষক নেতারা বলেন, আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে জেনে আমরা আনন্দিত। তবে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে আমরা অবগত হয়েছি যে, উক্ত ইফতার পরবর্তী নৈশভোজের মেন্যু থেকে গরুর মাংস বাদ দিয়ে শুধুমাত্র মুরগির মাংস রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী, ইফতার ও এ ধরনের বিশেষ ভোজগুলোতে শিক্ষার্থীদের বড় একটি অংশের কাছে গরুর মাংস অত্যন্ত জনপ্রিয় ও প্রত্যাশিত খাবার উল্লেখ করে তারা বলেন, ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থী, ডাকসু ও হল সংসদের পক্ষ থেকেও গরুর মাংস অন্তর্ভুক্ত করার যৌক্তিক দাবি জানানো হয়েছে। শিক্ষার্থীদের এ দাবিকে উপেক্ষা করে মেন্যু পরিবর্তন করা হলে তাদের মধ্যে অসন্তোষ ও হতাশা তৈরি হতে পারে। তাছাড়া গরুর মাংস দিলে খুব বেশি টাকা খরচ হবে, এমনটিও নয়।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের পক্ষ থেকে বিশেষ অনুরোধ- শিক্ষার্থীদের আবেগ ও চাহিদাকে অব্যশই সর্বাধিক গুরুত্ব দিয়ে নৈশভোজে গরুর মাংস রাখার বিষয়টি পুনরায় বিবেচনা করুন। বিকল্প হিসেবে যারা গরুর মাংস খান না, তাদের জন্য মুরগির মাংসের ব্যবস্থা রাখা যেতে পারে; কিন্তু প্রধান মেন্যু থেকে গরুর মাংস বাদ দেওয়া কাম্য নয়। সর্বোপরি, শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ উৎসবমুখর পরিবেশে যেন কোনো প্রকার বৈষম্য বা ক্ষোভের সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন।

তারা আশা প্রকাশ করে বলেন, হল প্রশাসনের অভিভাবক হিসেবে আপনারা শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির গুরুত্ব অনুধাবন করবেন এবং ইফতার মাহফিলের নৈশভোজে গরুর মাংস পরিবেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন