ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ ২ রুটে

চাঁদপুরে ঘন কুয়াশায় যাত্রীবাহী দুই লঞ্চে সংঘর্ষে ৪ জনের মৃত্যু

বাসস

প্রকাশ: ১৩:২৮, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৩৫, ২৬ ডিসেম্বর ২০২৫

চাঁদপুরে ঘন কুয়াশায় যাত্রীবাহী দুই লঞ্চে সংঘর্ষে ৪ জনের মৃত্যু

চাঁদপুরে ঘন কুয়াশায় যাত্রীবাহী দুই লঞ্চে সংঘর্ষে একটি ক্ষতিগ্রস্ত লঞ্চ। ছবি: বাসস।

 

জেলা সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। রাত আনুমানিক ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

চাঁদপুর বিআইডব্লিউটি এর উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বলেন, চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। ওই সময় চার জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে লঞ্চ দুটি নির্দিষ্ট গন্তব্যে চলে যাওয়ায় নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি। এদিকে, অপর এক ঘটনায় একটি লঞ্চ দুর্ঘটনার কবলে পড়ে।

ঢাকার সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-৫। বৃহস্পতিবার রাতে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়। লঞ্চটিতে সহস্রাধিক যাত্রী থাকলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সংঘর্ষের পর আতঙ্কিত যাত্রীরা লঞ্চ থেকে নেমে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় নিরাপদে আশ্রয় নেন। খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে যাত্রীদের উদ্ধার করে বিকল্প লঞ্চ ও সড়কপথে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ
পদ্মা ও যমুনা নদীর রুটে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাটের মধ্যে সব ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। অনিবার্য পরিস্থিতি এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এজিএম আব্দুস সালাম জানিয়েছে, এই সময়ের মধ্যে তিনটি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কেরামত আলী এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাটুরিয়া ঘাটে অবস্থান করছে। পাঁচটি ফেরি শাহ মকদুম, ভাষা শহীদ শহীদ বরকত, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, হাসনা হেনা এবং এনায়েতপুরী দৌলতদিয়া ঘাটে অপেক্ষা করছে এবং দুটি ফেরি শাহ পরাণ এবং গোলাম মওলা পদ্মা নদীর মাঝখানে যানবাহন ও যাত্রী ভর্তি অবস্থায় রয়েছে।

এদিকে বিআইডব্লিউটিসির আরিচাঘাটের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ১১টা থেকে আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, দুটি ফেরি শাহ আলী ও ধান সিরি কাজিরহাট পয়েন্টে এবং দুটি ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও চিত্রা যমুনা নদীর মাঝখানে নোঙরের অপেক্ষায়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন