ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

৬ শ্রাবণ ১৪৩৩, ০৪ সফর ১৪৪৮

ভোর হতে না হতেই খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল

বাসস

প্রকাশ: ০৯:০৯, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৯:০৯, ৩১ ডিসেম্বর ২০২৫

ভোর হতে না হতেই খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল

ছবি: বিবিসি বাংলার সৌজন্যে।

 

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন তার দলের কর্মী সমর্থকরাআজ বুধবার দুপুরে সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ।

ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংসহ অনেক জেলা থেকে মানুষ আসছে। অনেকে সেই ভোর চারটায় এসে পৌঁছেছেন। এদের অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশেপাশে কোনও সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার ঘোষণা এসেছে সরকার থেকে।

বিবিসি সংবাদদাতা আবুল কালাম আজাদ জানিয়েছেন, গার্ড অব অনারের জন্য পুষ্পস্তবক আনা হয়েছে ইতোমধ্যে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন