ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’

লিভার প্রতিস্থাপন সেবা চালু হবে

লিভার ট্রান্সপ্লান্টসহ গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসায় বেশ অগ্রগতি

বাসস

প্রকাশ: ২০:০২, ১০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:০৫, ১০ জানুয়ারি ২০২৬

লিভার ট্রান্সপ্লান্টসহ গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসায় বেশ অগ্রগতি

শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির ৩১তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ছবি: বাসস


দেশে অচিরেই লিভার ট্রান্সপ্লান্টসহ একাধিক বিশ্বমানের গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসাসেবা চালু হতে যাচ্ছে। এতদিন লিভারের এন্ড-স্টেজ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হলেও এবার সেই বাস্তবতা পরিবর্তনের পথে।

বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির ৩১তম বার্ষিক সম্মেলন, বৈজ্ঞানিক সেমিনার ও প্রি-কনফারেন্সে জানানো হয়, বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির উদ্যোগ ও সরকারের আন্তরিক সহায়তায় দেশের ভেতরেই বড় পরিসরে লিভার প্রতিস্থাপন সেবা চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে লিভার ট্রান্সপ্লান্টেশনের অবকাঠামো উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলনে লিভার ট্রান্সপ্লানটেশন, প্যানক্রিয়াটিক স্টোনের আধুনিক চিকিৎসাসহ দেশে গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সম্মানিত জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান। তিনি বলেন, গ্যাস্ট্রোএন্টারোলজিজনিত রোগ বাংলাদেশসহ বিশ্বব্যাপী একটি বড় স্বাস্থ্য সমস্যা। জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত এসব রোগের উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (মেডিক্যাল এডুকেশন) অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেছা মালিক।

সম্মেলনে জানানো হয়, প্যানক্রিয়াটিক স্টোনের আধুনিক চিকিৎসা চালুর ফলে জটিল অস্ত্রোপচার ছাড়াই বহু রোগী দেশেই চিকিৎসা নিতে পারবেন। এছাড়া এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, ইআরসিপি, ক্যান্সারে অঙ্গসংরক্ষণকারী আধুনিক এন্ডোস্কোপিক চিকিৎসা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ভাসকুলার ইন্টারভেনশন এবং ইআরসিপি সিমুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে বা প্রক্রিয়াধীন রয়েছে। এসব সেবা বর্তমানে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি বেসরকারি হাসপাতালে চালু আছে।

এদিকে সম্মেলনের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয় স্মরণীতে মিলিটারি মিউজিয়াম এম্ফিথিয়েটারের একটি রেস্টুরেন্টে প্রি-কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম সফল করতেই হবে। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো যখন হাজার হাজার লিভার ট্রান্সপ্লান্ট করতে পারছে, তখন বাংলাদেশও পারবে—এ জন্য প্রয়োজন দৃঢ় উদ্যোগ ও ধারাবাহিক চেষ্টা।

অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহছেন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে কাওয়ালি সংগীত পরিবেশনের মাধ্যমে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন