ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

৭ ফাল্গুন ১৪৩২, ০১ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন
Scroll
বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
Scroll
বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে পূর্ণাঙ্গ নীতিপত্র জমা দিয়েছে চীন
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি
Scroll
রেলপথ মন্ত্রী বললেন, রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার
Scroll
লংগদুতে অসহায়দের মধ্যে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ
Scroll
বাসস এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
Scroll
চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
Scroll
ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ আট স্কিয়ারের মরদেহ উদ্ধার
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি
Scroll
শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে
Scroll
স্থানীয় সরকার মন্ত্রী বললেন, রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে
Scroll
ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
Scroll
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিন, নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
যুদ্ধের পর ফ্যাকাশে আশা নিয়ে গাজায় প্রথম রমজান উদ্‌যাপন
Scroll
রমজানে চাকরিজীবীদের জন্য অফিস-ব্যাংকের নতুন সময়সূচি
Scroll
রোজায় বন্ধ থাকছে স্কুল, ছুটি শুরু আজ থেকে
Scroll
পত্রিকা: ছয় মাস পর মন্ত্রীদের কাজ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

বাসস

প্রকাশ: ২০:১০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

ছবি : বাসস

চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কিনা, সেটা সরেজমিন তদারকি করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

হাসপাতালগুলোতে মানসম্মত সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালগুলোতে আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করবো।’

রোগীর সেবা প্রদানে কোনো অবহেলা সহ্য করা হবে না জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দায়িত্বরত চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না, সেজন্য আমরা হাসপাতালে তাৎক্ষণিকভাবে যাবো, দেখবো। সকলকে জবাবদিহি করতে হবে। আমাদের কার্যক্রম দ্বারা যেন জনসাধারণ উপকৃত হয় তা নিশ্চিত করতে হবে। আমরা কোনো সিন্ডিকেটকে সুবিধা দেবো না।

দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দলমত নির্বিশেষে সবাইকে সমানভাবে সেবা দিতে হবে।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত দেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে বলেন, আমাদের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে প্রচুর শূন্যপদ আছে। ফলে মানুষ প্রয়োজনীয় সেবা বঞ্চিত হচ্ছে। শূন্য পদ পূরণে ব্যবস্থা নেওয়া দরকার। এছাড়া আমাদের মেডিকেল শিক্ষার মান উন্নয়নেও গুরুত্ব দেওয়া দরকার।

স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন