ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

৭ ফাল্গুন ১৪৩২, ০১ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন
Scroll
বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
Scroll
বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে পূর্ণাঙ্গ নীতিপত্র জমা দিয়েছে চীন
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি
Scroll
রেলপথ মন্ত্রী বললেন, রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার
Scroll
লংগদুতে অসহায়দের মধ্যে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ
Scroll
বাসস এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
Scroll
চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
Scroll
ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ আট স্কিয়ারের মরদেহ উদ্ধার
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি
Scroll
শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে
Scroll
স্থানীয় সরকার মন্ত্রী বললেন, রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে
Scroll
ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
Scroll
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিন, নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
যুদ্ধের পর ফ্যাকাশে আশা নিয়ে গাজায় প্রথম রমজান উদ্‌যাপন
Scroll
রমজানে চাকরিজীবীদের জন্য অফিস-ব্যাংকের নতুন সময়সূচি
Scroll
রোজায় বন্ধ থাকছে স্কুল, ছুটি শুরু আজ থেকে
Scroll
পত্রিকা: ছয় মাস পর মন্ত্রীদের কাজ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাসস

প্রকাশ: ১৭:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দায়িত্ব গ্রহণের দু’দিন পর আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : সংগৃহীত

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে কেবল খরচের খাত হিসেবে দেখবে না, বরং শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানবসম্পদ তৈরির মূল কারখানা ও জাতি গঠনের প্রধান প্রকল্প।

প্রতিমন্ত্রী ঘোষণা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করা হবে। এটা আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার।

দায়িত্ব গ্রহণের দু’দিন পর আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্ত্রণালয়ের নীতিগত সংস্কার ও উন্নয়নের ১২ দফা এজেন্ডা এবং একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরেন।

ববি হাজ্জাজ জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়, শিক্ষা খাতে মোট সরকারি ব্যয়ের ১৫-২০ শতাংশ বরাদ্দের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এ লক্ষ্যে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ৩ বছর মেয়াদী ‘ফিসকাল আপলিফট প্ল্যান’ গ্রহণ করা হবে।

বিগত বছরগুলোতে উন্নয়ন বাজেটের বড় অংশ অব্যবহৃত থাকার বিষয়টিকে ‘শিক্ষার্থীদের সুযোগের ক্ষতি’ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন হবে মাইলস্টোন-ভিত্তিক এবং স্বচ্ছ। জুন মাসে তাড়াহুড়ো করে বরাদ্দ শেষ করার সংস্কৃতি বন্ধে ই-জিপি ও প্রি-প্রকিউরমেন্ট প্ল্যানিং বাধ্যতামূলক করা হবে।

ববি হাজ্জাজ জানান, মাধ্যমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে এবং সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষার ‘ব্রিজ কোর্স’ চালু করা হবে যাতে কোনো শিক্ষার্থীর ক্যারিয়ারে ‘ডেড এন্ড’ তৈরি না হয়।

শ্রমবাজার ও উচ্চশিক্ষার বৈশ্বিক চাহিদা বিবেচনায় বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এছাড়া পাঠ্যবই ও পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মুখস্থবিদ্যার বদলে সৃজনশীল চিন্তাধারা উৎসাহিত করতে আইটেম ব্যাংক ও ব্লুপ্রিন্ট ভিত্তিক পরীক্ষা ব্যবস্থা চালু করা হবে।

বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল পাঠদানের কেন্দ্র নয়, বরং ‘জ্ঞান প্রতিষ্ঠান’ হিসেবে গড়ে তুলতে উচ্চশিক্ষা ও গবেষণা ইনোভেশন গ্র্যান্ট চালুর ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন এবং বিদেশে উচ্চশিক্ষায় বিশেষ সহায়তার পরিকল্পনাও সরকারের এজেন্ডায় রয়েছে বলেও জানান শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী আরও জানান, শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ফেরাতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি ‘পাবলিক ড্যাশবোর্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রকল্প অগ্রগতি, বই বিতরণ এবং ক্লাসের ঘণ্টা তদারকি করতে পারবেন নাগরিকরা।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করবো না, শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়বো। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য—সার্টিফিকেট নয়, সক্ষমতা অর্জন। সেই সক্ষমতা অর্জনেই কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন