শিরোনাম
বাসস
প্রকাশ: ২০:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ছবি : বাসস
পবিত্র রমজান উপলক্ষে রাঙামাটি জেলায় লংগদু জোনের পক্ষ থেকে অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে লংগদু জোনের মাল্টি পারপাস হল রুমে শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।
সম্প্রীতি উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর মো. শাহীনূর আল সাকিব, জেডএসও মেজর আল জাকারিয়াসহ জোনের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী বিতরণকালে জোন অধিনায়ক বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ আর্মি লংগদু জোন তেজস্বী বীর। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী হিসেবে মুড়ি, ছোলা, খেজুর, মসুর ডাল, চিনি, ট্যাংকসহ শুকনো খাবার বিতরণ করা হয়।