ঢাকা, রোববার, ০১ মার্চ ২০২৬

১৬ ফাল্গুন ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৬
Scroll
চট্টগ্রাম বিমানবন্দরের ছয় ফ্লাইট বাতিল
Scroll
সুন্দর, সুষ্ঠুভাবে হাজীদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে
Scroll
ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
Scroll
ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী
Scroll
ঈদযাত্রায় ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: শেখ রবিউল আলম
Scroll
নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
Scroll
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় কাঁপছে ইরান
Scroll
অপরাধীদের রাজনৈতিক আশ্রয়ের সুযোগ নেই: আইনমন্ত্রী
Scroll
শনিবার মধ্যরাত থেকে ভোলার নদ-নদীতে মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা
Scroll
সেলিম মন্ডল হত্যা মামলায় আইভী শ্যোন অ্যারেস্ট
Scroll
জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের পক্ষে প্রচার চালাবে ওআইসি
Scroll
বলিভিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৫
Scroll
অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর ভাগ্যে কী আছে?
Scroll
ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন
Scroll
জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
Scroll
ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর করতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
Scroll
গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শনিবার মধ্যরাত থেকে ভোলার নদ-নদীতে মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা

বাসস

প্রকাশ: ১৩:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

শনিবার মধ্যরাত থেকে ভোলার নদ-নদীতে মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা

প্রতীকি ছবি: সংগৃহীত।

জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বাড়াতে আজ শনিবার দিনগত মধ্যরাত থেকে ভোলার নদ-নদীতে মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 

শনিবার মধ্যরাত (১ মাচর্)-হতে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ভোলার মেঘনা, তেঁতুলিয়া, কালাবাদর, বেতুয়া, বুড়া গৌরঙ্গা এবং ইলিশা নদীসহ ইলিশের ছয়টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 

এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করছে মৎস্য বিভাগ। গত ২৬ ফেব্রুয়ারি থেকে ভোলার জেলা মৎস্য অধিদপ্তর জেলা সদরের ইলিশা ইউনিয়নের মাছঘাট থেকে জেলেদের নিয়ে এ সচেতনতা সভা শুরু করে।

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে আগামী ২ মাসের এই নিষেধাজ্ঞাকালীন নদীতে নামতে পারবেনা জেলেরা। 

ভোলা জেলা মৎস্য মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বাসসকে জানান, জনসচেতনতা সভাগুলোতে কোস্টগার্ডের প্রতিনিধি, নৌ-পুলিশ, মৎস্য বিভাগের প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা অংশ নিচ্ছে।

মৎস্য কর্মকর্তা আরো জানান, মেঘনা ও তেঁতুলিয়াসহ এখানকার নদীসমূহের ১৯০ কিলোমিটার এলাকার ২টি অভায়শ্রমে ইলিশসহ সব ধরনের মৎস্য শিকার বন্ধ থাকবে। এতে করে জাটকা (ছোট ইলিশ) রক্ষাসহ অনান্য সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। এজন্য মৎস্য বিভাগের উদ্যোগে প্রতিদিন স্থানীয় হাট-বাজার, জেলে পল্লী, মাছ ঘাট ও মৎস্য আড়ৎগুলোতে জেলেদের নিয়ে অনুষ্ঠিত এ সচেতনতা সভা অব্যহত থাকবে। 

তিনি জানান, জেলেদের নিষেধাজ্ঞা সম্পর্কে জানান দিতে ব্যানার, পোষ্টার, লিফলেট, মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। এ সময়ে জেলেদের গ্রহণ করা ঋণের কিস্তি স্থগিত রাখার জন্য এনজিওগুলোকে চিঠি দেয়ার আহ্বান জানান জেলেরা। 

তথ্য অনুযায়ী, ভোলার ২টি অভায়শ্রমসহ দেশের মোট ৬টি অভায়শ্রমে একইসময় থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন আরো জানান, শুধু জাটকা নয়, একই সময় একই সাথে অন্যান্য সকল মাছের পোনা অভায়শ্রমে বড় হওয়ার সুযোগ পাবে। অভয়াশ্রম থেকে দু'মাস মাছধরা থেকে বিরত থাকলে ইলিসসহ সব প্রকারের মাছের সংখ্যা বৃদ্ধি পাবে। 

ভোলার মৎস্য ব্যবসায়ী সমিতিগুলির নেতারা জানান, নিষেধাজ্ঞাকালীন জেলার নিবন্ধিত এক লাখ ৬৮ হাজার জেলের মধ্যে এক লাখ জেলে সহায়তা পেলেও অনিবন্ধিত ৬৮ হাজার জেলে এ সুবিধা থেকে বঞ্চিত থাকেন। 

তাই অনিবন্ধিত এসব জেলেদের সহায়তার দাবি জানান মৎস্যজীবীরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, আগামী দুই মাস জাটকা ধরা বন্ধে ৯০ হাজার ২শত ১৩ জন জেলেকে মাসে ৪০ কেজি করে সরকারি চাল প্রদান করা হবে। পাশাপাশি ১৩ হাজার ৬শ জেলেকে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হবে।

জেলেরা জানান, রোজার মধ্যে মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন তাদেরকে সঠিকভাবে সহায়তা দেয়া না হলে পরিবার পরিজন নিয়ে তাদেরা অনাহারে কষ্ট ভোগ করতে হবে। তাই এ সময়টিতে যেনো তাদের প্রতি সদয় আচরণ করা হয় এমন দাবি তুলেছেন ভোলা উপকূলের জেলেরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন