ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

১১ ফাল্গুন ১৪৩২, ০৫ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যাশা ঢাকা-ওয়াশিংটনের
Scroll
জলবায়ু পদক্ষেপ কেন নিজেই ‘বীমা পলিসি’?
Scroll
পাকিস্তানে ‘রাষ্ট্রহীন’ বাঙালিদের আর্তনাদ: ফিরতে চায় বাংলাদেশে
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
Scroll
শিগগিরই ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্র মন্ত্রী
Scroll
খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্য মন্ত্রী
Scroll
এটা কি সত্যি যে পুরুষদের মহিলাদের তুলনায় বেশি ক্যালোরি দরকার?
Scroll
দ্রুতই স্থানীয় সরকার ও সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি
Scroll
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা
Scroll
পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র মন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Scroll
’কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
Scroll
সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের ১ কোটি ডলার যৌথ বিনিয়োগ প্রস্তাব
Scroll
মালয়েশিয়ার সাবাহ রাজ্যে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
Scroll
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বজ্রবৃষ্টির পূর্বাভাস
Scroll
পত্রিকা: সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পাঁয়তারা হয়েছে
Scroll
বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া, দেউলিয়া পরিস্থিতি
Scroll
অবৈধ বালু উত্তোলনের দায়ে জাফলংয়ে ৯ জন আটক
Scroll
পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
হজের ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটলে ছাড় দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশের ১ কোটি ডলার যৌথ বিনিয়োগ প্রস্তাব

বাসস

প্রকাশ: ১৬:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশের ১ কোটি ডলার যৌথ বিনিয়োগ প্রস্তাব

ছবি : বেপজা


বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে লিজ চুক্তি স্বাক্ষর করেছে।

প্রতিষ্ঠানটি বেপজা অর্থনৈতিক অঞ্চলে ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট পণ্য, স্টিল ফ্রেম ও এক্সেসরিজ উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপন করবে। কারখানায় আধুনিক বাথটাব, যাকুজ্জি, প্যানেল ট্যাংকসহ বিভিন্ন ধরনের ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট পণ্য, সংশ্লিষ্ট এক্সেসরিজ, মোল্ড ও প্যাটার্ন উৎপাদন করা হবে।

জাহাজ নির্মাণ ও ক্রুজ শিল্পে বিদ্যমান চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বছরে ৬ হাজার ১৭৪ টন পণ্য উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। উৎপাদিত পণ্যের অধিকাংশই দুবাইয়ে রপ্তানি করা হবে। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

১ কোটি মার্কিন ডলারের এই বিনিয়োগের মাধ্যমে প্রায় ৯০৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বিনিয়োগ দেশের শিল্পখাতে বৈচিত্র আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রথাগত খাতের বাইরে বিশেষায়িত কম্পোজিট শিল্পের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এ লক্ষ্যে গতকাল ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, শিল্প স্থাপনে দ্রুত সেবা প্রদান ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা বদ্ধপরিকর। তিনি ভিন্নধর্মী ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের উদ্যোগ গ্রহণের জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এ ধরনের নতুন ও অপ্রচলিত পণ্য দেশের রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে।

কামরুল হাসান চৌধুরী বেপজার বিনিয়োগবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ক্রমেই বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হচ্ছে। তিনি দ্রুত কারখানা নির্মাণ ও উৎপাদন কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন