ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

১১ ফাল্গুন ১৪৩২, ০৫ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যাশা ঢাকা-ওয়াশিংটনের
Scroll
জলবায়ু পদক্ষেপ কেন নিজেই ‘বীমা পলিসি’?
Scroll
পাকিস্তানে ‘রাষ্ট্রহীন’ বাঙালিদের আর্তনাদ: ফিরতে চায় বাংলাদেশে
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
Scroll
শিগগিরই ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্র মন্ত্রী
Scroll
খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্য মন্ত্রী
Scroll
এটা কি সত্যি যে পুরুষদের মহিলাদের তুলনায় বেশি ক্যালোরি দরকার?
Scroll
দ্রুতই স্থানীয় সরকার ও সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি
Scroll
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা
Scroll
পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র মন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Scroll
’কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
Scroll
সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের ১ কোটি ডলার যৌথ বিনিয়োগ প্রস্তাব
Scroll
মালয়েশিয়ার সাবাহ রাজ্যে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
Scroll
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বজ্রবৃষ্টির পূর্বাভাস
Scroll
পত্রিকা: সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পাঁয়তারা হয়েছে
Scroll
বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া, দেউলিয়া পরিস্থিতি
Scroll
অবৈধ বালু উত্তোলনের দায়ে জাফলংয়ে ৯ জন আটক
Scroll
পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
হজের ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটলে ছাড় দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে

বাসস

প্রকাশ: ১৭:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নানা দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস

কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করা যাবে না। রাজনৈতিক হোক কিংবা সামাজিক হোক, কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না। তবে এখানে পুলিশের জবাবদিহিতাও নিশ্চিত করা হবে।  পুলিশের কার্যক্রমও দেখা হবে যেন জনগণ কোনো হয়রানির শিকার না হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী সময়ে শুধু পুলিশ নয়, এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ক্ষতিগ্রস্ত হয়নি। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড়াতে হচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। সেই মোটিভেশনাল ওয়ার্কটা আমরা করছি।’

তিনি বলেন, ‘আমি বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো, তাদের সাহস জোগাবো এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য দিকনির্দেশনা দেবো। পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে লক্ষ্য রেখেই এগিয়ে যেতে হবে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন