ঢাকা, রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

৯ ফাল্গুন ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি
Scroll
মার্চে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
জাপানে এপ্রিল থেকে বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষেধ
Scroll
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘আন্তরিক ও অকৃত্রিম’, বললেন ভারতীয় সহকারী হাইকমিশনার
Scroll
টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করাই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ
Scroll
ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন
Scroll
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরোনো কর্মচারীদের দেখে কথা বললেন তারেক রহমান
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা
Scroll
শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
Scroll
মধ্য এশিয়ার সাংস্কৃতিক প্রেক্ষাপটে রুশ ভাষার অস্বস্তিকর অবস্থান
Scroll
নেপাল: এভারেস্টের জন্য কঠোর নিয়ম রেখে উচ্চকক্ষে পর্যটন বিল পাস
Scroll
চীন-ইউরোপ বাণিজ্য ভারসাম্য: চীনের বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার মূল নীতি পরিবর্তন চায় ইউরোপ
Scroll
ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
Scroll
তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Scroll
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
Scroll
ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Scroll
সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের সব দেশের উপর ১০% শুল্ক আরোপ
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ’সমর্পণের’ বদলে কেন সংঘাতের পথ বেছে নিতে পারে ইরান
Scroll
পত্রিকা: ’বাংলাদেশ-ভারত দুই দেশেই ভিসা সেবা বাড়ছে’
Scroll
ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরোনো কর্মচারীদের দেখে কথা বললেন তারেক

বাসস

প্রকাশ: ১৯:২৬, ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরোনো কর্মচারীদের দেখে কথা বললেন তারেক

শনিবার সকালে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের কার্যালয়ে আসার পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও স্ক্রিনশট

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরোনো কর্মচারীদের দেখে কাছে ডেকে কথা বলেছেন তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের কার্যালয়ে আসার পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার সময় পরিচিত কয়েকজনকে ডেকে কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘১৯ বছরে আগে যখন ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার কর্মচারীদের কয়েকজনকে দেখে প্রধানমন্ত্রী নাম ধরে ডেকে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। এটি একটি স্মরণীয় ঘটনা।’

‘আজকে প্রধানমন্ত্রী অফিসে এসে প্রথমে বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি কার্যালয়ে প্রবেশ করার সময়ে কর্মকর্তা-কর্মচারীরা একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান। এই সময় প্রধানমন্ত্রী দূর থেকে কর্মচারী সারিতে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারীকে দেখে নাম ধরে ডাকেন। ওই কর্মচারী তৎক্ষণাৎ নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে দৌড়ে আসেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তার সঙ্গে করমর্দন করেন এবং পরিবারের খোঁজ-খবর নেন। এই সময়ে আরো কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডেকে তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।’

২০০১ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে এই কার্যালয়েই অফিস করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘ম্যাডামের সময়ে কাজ করেছেন এমন কিছু কর্মচারীর যারা ১৯ বছর আগে নবীন ছিলেন, এখন তার চুল পাকা শুরু হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী তাদের চিনতে ভুল করেননি। নিজেই নাম ধরে তাদেরকে ডেকে কথা বলেছেন। ওই সব কর্মচারীরা যেমন আবেগাপ্লুত হয়েছেন, তেমনি অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বিস্মিত হয়েছেন প্রধানমন্ত্রীর মহানুভবতা এবং কথার ব্যবহারে।’

এরপর প্রধানমন্ত্রী রেড ব্লকে প্রবেশ করেন, যেখান প্রধানমন্ত্রীর চেম্বার বা কক্ষ। প্রধানমন্ত্রী সেখানে নিজের চেয়ারে বসেন এবং দিনের কর্মসূচি অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।

এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বসেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী এসে পৌঁছালে তাঁর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত দুইদিন সচিবালয়ে তাঁর দপ্তরে অফিস করেছেন তারেক রহমান। আজকেই প্রথম তিনি এখানে অফিস করলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন