ঢাকা, রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

৯ ফাল্গুন ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি
Scroll
মার্চে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
জাপানে এপ্রিল থেকে বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষেধ
Scroll
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘আন্তরিক ও অকৃত্রিম’, বললেন ভারতীয় সহকারী হাইকমিশনার
Scroll
টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করাই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ
Scroll
ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন
Scroll
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরোনো কর্মচারীদের দেখে কথা বললেন তারেক রহমান
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা
Scroll
শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
Scroll
মধ্য এশিয়ার সাংস্কৃতিক প্রেক্ষাপটে রুশ ভাষার অস্বস্তিকর অবস্থান
Scroll
নেপাল: এভারেস্টের জন্য কঠোর নিয়ম রেখে উচ্চকক্ষে পর্যটন বিল পাস
Scroll
চীন-ইউরোপ বাণিজ্য ভারসাম্য: চীনের বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার মূল নীতি পরিবর্তন চায় ইউরোপ
Scroll
ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
Scroll
তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Scroll
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
Scroll
ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Scroll
সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের সব দেশের উপর ১০% শুল্ক আরোপ
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ’সমর্পণের’ বদলে কেন সংঘাতের পথ বেছে নিতে পারে ইরান
Scroll
পত্রিকা: ’বাংলাদেশ-ভারত দুই দেশেই ভিসা সেবা বাড়ছে’
Scroll
ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন

ঈদের আগে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার খবর, যা বলছে মন্ত্রণালয়

ডেইলী ক্যাম্পাসের সৌজন্যে

প্রকাশ: ১৯:১৪, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ঈদের আগে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার খবর, যা বলছে মন্ত্রণালয়

প্রতীকি ছবি: সংগৃহীত।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদুল ফিতরের পূর্বে শতভাগ উৎসব ভাতা পেতে পারেন বলে খবর চাউর হয়েছে। বেশ কয়েকটি গণমাধ্যমের অনলাইন ভার্সনে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর এর সত্যতা জানতে চেয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা শতভাগ করার তথ্য জানার চেষ্টা করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুইজন যুগ্মসচিব ও দুইজন উপসচিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তারা কেউই এ বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আজ (শনিবার) ইফতারের পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম ‘এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর’ লেখা সংবাদ। ভেতরে ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা পেতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি আমাদের জানা নেই। এ ধরনের কোনো বিষয় এখনো আলোচনাই হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী বলে জেনেছি। তবে আসন্ন ঈদুল ফিতরের পূর্বে উৎসব ভাতা শতভাগ করা নিয়ে কোনো আলোচনাই হয়নি। এটি অনেক লম্বা প্রক্রিয়া। শতভাগ উৎসব ভাতা করতে কত টাকা দরকার সেটি বের করতে হবে। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আমাদের প্রস্তাব পাঠাবে। সেই প্রস্তাব পর্যালোচনা শেষে অর্থের যোগানের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় অর্থ দিতে সম্মতি জ্ঞাপন করলে পরিপত্র জারি হবে। কাজেই ঈদের আগে শতভাগ উৎসব ভাতা পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।’

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে একান্ত আলাপচারিতায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই সরকারের আমলে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার আশ্বাস দেন।

দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা সেটা পান না। এ বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন কি না। প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি অবগত। এবার (এই সরকারের আমলে) এটা হয়ে যাবে। আমরা বিষয়গুলো কাজ করছি।’

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা হিসেবে পান। এটি আগে শিক্ষকদের ২৫ শতাংশ এবং কর্মচারীদের ৫০ শতাংশ ছিল। তবে গত বছর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের তীব্র আন্দোলনের পর শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন