ঢাকা, রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

৯ ফাল্গুন ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি
Scroll
মার্চে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
জাপানে এপ্রিল থেকে বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষেধ
Scroll
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘আন্তরিক ও অকৃত্রিম’, বললেন ভারতীয় সহকারী হাইকমিশনার
Scroll
টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করাই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ
Scroll
ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন
Scroll
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরোনো কর্মচারীদের দেখে কথা বললেন তারেক রহমান
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা
Scroll
শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
Scroll
মধ্য এশিয়ার সাংস্কৃতিক প্রেক্ষাপটে রুশ ভাষার অস্বস্তিকর অবস্থান
Scroll
নেপাল: এভারেস্টের জন্য কঠোর নিয়ম রেখে উচ্চকক্ষে পর্যটন বিল পাস
Scroll
চীন-ইউরোপ বাণিজ্য ভারসাম্য: চীনের বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার মূল নীতি পরিবর্তন চায় ইউরোপ
Scroll
ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
Scroll
তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Scroll
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
Scroll
ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Scroll
সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের সব দেশের উপর ১০% শুল্ক আরোপ
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ’সমর্পণের’ বদলে কেন সংঘাতের পথ বেছে নিতে পারে ইরান
Scroll
পত্রিকা: ’বাংলাদেশ-ভারত দুই দেশেই ভিসা সেবা বাড়ছে’
Scroll
ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

বাসস

প্রকাশ: ১৮:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন কথা বলেন। ছবি: বাসস

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে সরকার। তবে, এই সম্মানী কত টাকা তা এখনো নির্ধারণ করা হয়নি। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এসব কথা জানান।

মাহদী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুকে সম্মানী ভাতা প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে।

কত টাকা সম্মানী ভাতা দেওয়া হবে চাইলে মাহদী আমিন বলেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, আজ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আবু আবদুল্লাহ এম ছালেহ আরো বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান।

আরও পড়ুন