ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

ভারতীয় সহকারী হাইকমিশনার

বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘আন্তরিক ও অকৃত্রিম’

বাসস

প্রকাশ: ১৯:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘আন্তরিক ও অকৃত্রিম’

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার আজ সকালে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: বাসস

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আন্তরিক ও অকৃত্রিম।

শনিবার সকালে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। 

মনোজ কুমার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন। পরে ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে তিনি জনসাধারণকে শুভেচ্ছা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনোজ কুমার বলেন, ‘বাংলা ভাষা আমাদের দুই দেশের একটি অভিন্ন বন্ধন। এটি কেবল একটি  অংশীদারি ভাষা নয়, বরং ভারত ও বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির মাধ্যমে লালিত ও সংরক্ষিত একটি ঐতিহ্য।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোনো কৃত্রিম সম্পর্ক নয়; এটি আন্তরিক ও অকৃত্রিম।’

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন