কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান জানিয়েছেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো নিরাপত্তাজনিত হুমকি নেই। তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে পর্যাপ্ত র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার সব ব্যবস্থা সম্পূর্ণ রয়েছে।