ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

২৩ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
৬টি অধ্যাদেশ, ৩টি প্রস্তাব ও রমজানের অফিস সময়সূচি অনুমোদন
Scroll
অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩%
Scroll
অমর একুশে উদযাপন উপলক্ষ্যে ঢাবির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Scroll
রবিবার থেকে সৌদি আরব হজের ভিসা প্রদান শুরু করতে যাচ্ছে
Scroll
নির্বাচনের দিন নিয়মিত ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে
Scroll
বিমান সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশ বিমান বাহিনী প্রধানের
Scroll
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
Scroll
লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড ও ৭ আসামির যাবজ্জীবন
Scroll
নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা
Scroll
নাইজেরিয়ায় ছোট সৈন্য দল পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
Scroll
জয়পুরহাট-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুল বারী বললেন, বিজয়ী হলে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করবেন
Scroll
দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট
Scroll
নারীর কর্মঘণ্টা হ্রাস, নিরাপত্তাসহ আরো যা আছে জামায়াতের ইশতেহারে
Scroll
জেন জি স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করলেও নির্বাচনে জিততে যাচ্ছে পুরনো দল: বিবিসি প্রতিবেদন
Scroll
পত্রিকা: ’চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ’
Scroll
বন্দরের অচলাবস্থা নিরসনে বিজিএমইএর জরুরি বৈঠক
Scroll
’সমতা ভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ডা. জুবাইদা রহমানের
Scroll
ক্রিকেটার জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের ’প্রাথমিক সত্যতা’ পেয়েছে বিসিবি
Scroll
জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের প্রাণহানি
Scroll
মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাচ্ছেন ইরানের নারীরা

হজ ২০২৬

রবিবার থেকে সৌদি আরব হজের ভিসা প্রদান শুরু করতে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

রবিবার থেকে সৌদি আরব হজের ভিসা প্রদান শুরু করতে যাচ্ছে

প্রতীকি ছবি: সংগৃহীত।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ২০২৬ সালের হজ মৌসুমের (১৪৪৭ হিজরি) জন্য আগামী রবিবার, ৮ ফেব্রুয়ারি (২০ শাবান) থেকে ভিসা ইস্যু করা শুরু হবে।

সৌদি ভিশন ২০৩০-এর সাথে সংগতি রেখে সেবা প্রদান ত্বরান্বিত করতে এবং হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার লক্ষ্যে এই আগাম সময়সীমা নির্ধারণ করা হয়েছে, রিপোর্ট সউদি গ্যাজেটের।

মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বিদেশ থেকে আসা হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে শতভাগ সেবার চুক্তি চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসনের সব চুক্তি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন এবং ৩০ হাজার হজযাত্রী সরাসরি নিজ দেশ থেকে প্যাকেজ বুক করেছেন।

এছাড়া, আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ করা হয়েছে এবং ৭৩টি হজ বিষয়ক অফিস তাদের প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছে। দেশি-বিদেশি বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে বর্তমানে সমন্বয় কার্যক্রম চলছে।

এই পর্যায়ে আগাম ভিসা ইস্যু করার বিষয়টি হজ মৌসুমের একটি পরিকল্পিত পদক্ষেপকে প্রতিফলিত করে, যা বিশ্বের লক্ষ লক্ষ হজযাত্রীদের জন্য আরও সুশৃঙ্খল অভিজ্ঞতা এবং উন্নত সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।

এই উদ্যোগটি বিভিন্ন সাংগঠনিক ও প্রযুক্তিগত পদক্ষেপের অংশ। এর মধ্যে রয়েছে পবিত্র স্থানগুলোতে সেবার চুক্তি সম্পন্ন করা, আবাসন ও পরিবহন চুক্তি অনুমোদন এবং হজের সময় নির্বিঘ্ন কার্যক্রম নিশ্চিত করতে ক্যাম্প বরাদ্দ করা।

আরও পড়ুন