ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

২৩ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
৬টি অধ্যাদেশ, ৩টি প্রস্তাব ও রমজানের অফিস সময়সূচি অনুমোদন
Scroll
অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩%
Scroll
অমর একুশে উদযাপন উপলক্ষ্যে ঢাবির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Scroll
রবিবার থেকে সৌদি আরব হজের ভিসা প্রদান শুরু করতে যাচ্ছে
Scroll
নির্বাচনের দিন নিয়মিত ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে
Scroll
বিমান সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশ বিমান বাহিনী প্রধানের
Scroll
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
Scroll
লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড ও ৭ আসামির যাবজ্জীবন
Scroll
নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা
Scroll
নাইজেরিয়ায় ছোট সৈন্য দল পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
Scroll
জয়পুরহাট-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুল বারী বললেন, বিজয়ী হলে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করবেন
Scroll
দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট
Scroll
নারীর কর্মঘণ্টা হ্রাস, নিরাপত্তাসহ আরো যা আছে জামায়াতের ইশতেহারে
Scroll
জেন জি স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করলেও নির্বাচনে জিততে যাচ্ছে পুরনো দল: বিবিসি প্রতিবেদন
Scroll
পত্রিকা: ’চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ’
Scroll
বন্দরের অচলাবস্থা নিরসনে বিজিএমইএর জরুরি বৈঠক
Scroll
’সমতা ভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ডা. জুবাইদা রহমানের
Scroll
ক্রিকেটার জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের ’প্রাথমিক সত্যতা’ পেয়েছে বিসিবি
Scroll
জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের প্রাণহানি
Scroll
মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাচ্ছেন ইরানের নারীরা

এলপিজি কর কাঠামো পুনর্গঠন, আমদানিতে ৭.৫ শতাংশ ভ্যাট নির্ধারণ

বাসস

প্রকাশ: ২০:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬

এলপিজি কর কাঠামো পুনর্গঠন, আমদানিতে  ৭.৫ শতাংশ ভ্যাট নির্ধারণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি, বাসস।

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে, এ ব্যবস্থায় কর আদায় প্রক্রিয়া সহজ হবে এবং এ খাতে বিদ্যমান জটিলতা কমবে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এলপিজি কর কাঠামো পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, আগে এলপিজির ক্ষেত্রে উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানির সময় ২ শতাংশ অগ্রিম কর প্রযোজ্য ছিল। নতুন কাঠামো অনুযায়ী উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ের ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

প্রেস সচিব বলেন, কর কাঠামো সরলীকরণের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। এতে এলপিজি খাতে কর ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হবে এবং ব্যবসায়ীদের জন্য প্রক্রিয়া সহজ হবে।

একই বৈঠকে অবৈধ গ্যাস সংযোগ ও চুরি রোধে আরও কঠোর আইন প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ গ্যাস (সংশোধন) অধ্যাদেশ-২০২৬-এর খসড়া নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদিত হয়।

শফিকুল আলম বলেন, অবৈধ গ্যাস সংযোগ ও অপব্যবহারের কারণে প্রতিবছর দেশে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়। ক্ষতি রোধ করতে সংশোধিত অধ্যাদেশে অবৈধ গ্যাস ব্যবহারের সংজ্ঞা বিস্তৃত করা হয়েছে। সর্বোচ্চ লাইনে অবৈধ সংযোগের পাশাপাশি ঠিকাদার বা অন্যের সহায়তায় বেআইনিভাবে গ্যাস ব্যবহারকেও অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশোধিত আইনে মিটারযুক্ত ও নন-মিটার গ্রাহকদের অপরাধ ও দণ্ড পৃথকভাবে নির্ধারিত হয়েছে। ভবন বা ফ্ল্যাটের মালিক এবং সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির কর্মচারীদের দায় ও শাস্তির বিষয়ও এতে অন্তর্ভুক্ত। শফিকুল আলম বলেন, আইনটিকে আরও যুগোপযোগী করতে এসব পরিবর্তন আনা হয়েছে।

তিনি আরও জানান, গ্যাস সংযোগ নেওয়ার পর গ্রাহকরা লোড ম্যানেজমেন্ট বা মিটার পরিবর্তনের ক্ষেত্রে এত দিন গ্যাস বিতরণ কোম্পানির অনুমতির ওপর নির্ভরশীল ছিলেন। নতুন ব্যবস্থায় এ অনুমতির বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে, ফলে গ্রাহকদের সেবা আরও সহজ হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন