শিরোনাম
বাসস
প্রকাশ: ১৯:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রতীকি ছবি: বাসস।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এসএম এমদাদুল হকের নেতৃত্বে গঠিত কমিশনের সদস্যরা।
এরপর রাষ্ট্রপতির কাছে জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের সুপারিশ সম্পর্কিত প্রতিবেদন পেশ করা হয়।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।