ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

নির্বাচনের দিন নিয়মিত ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে

বাসস

প্রকাশ: ২০:২০, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:২৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের দিন নিয়মিত ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে

নির্বাচন কমিশন ভবন, ঢাকা। ফাইল ছবি, বাসস।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন বিকাল সাড়ে ৪ টার পর নিয়মিত ভোট গণনার সময় একই সাথে পোস্টাল ব্যালট পেপার গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসির এক বার্তায় প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

ইসির বার্তায় বলা হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রসঙ্গে জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল সাড়ে ৪ টার পরে নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে। উল্লেখিত সময়সীমার পূর্বে ভোটের ফলাফল জানার কোনো সুযোগ নেই। 

এ বিষয়ে যেকোনো ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন