ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

বিমান সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশ বিমান বাহিনী প্রধানের

বাসস

প্রকাশ: ২০:০৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:০৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

বিমান সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশ বিমান বাহিনী প্রধানের

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বিমান বাহিনীর সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আজ ঢাকা সেনানিবাসস্থ বিএএফ ঘাঁটি বাশারে অবস্থিত সি-১৩০ হ্যাঙ্গারে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনী সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে এ নির্দেশনা প্রদান করেন।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি অনুসরণ এবং প্রয়োগের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। সফলতার সাথে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য বিভিন্ন পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সকল সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কর্তব্য পালন করবে বলে বিমানবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৩ হাজার ৭৩০ জন সদস্য নিয়োজিত থাকবে এবং মাঠ পর্যায়ে ১ হাজার ২৫০ জন সদস্য আগামী ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত (মোট ১১ দিন) মোতায়েন থাকবে যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে ২১ জেলার ৩৫টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে।

এছাড়াও, নির্বাচন কার্যক্রমে সরাসরি সহায়তার লক্ষ্যে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, পরিবহন বিমান ও আনম্যানড এরিয়াল ভেহিকেল (ইউএভি) সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ এবং বিমান বাহিনী সদর দপ্তর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন