ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

২৩ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
৬টি অধ্যাদেশ, ৩টি প্রস্তাব ও রমজানের অফিস সময়সূচি অনুমোদন
Scroll
অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩%
Scroll
অমর একুশে উদযাপন উপলক্ষ্যে ঢাবির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Scroll
রবিবার থেকে সৌদি আরব হজের ভিসা প্রদান শুরু করতে যাচ্ছে
Scroll
নির্বাচনের দিন নিয়মিত ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে
Scroll
বিমান সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশ বিমান বাহিনী প্রধানের
Scroll
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
Scroll
লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড ও ৭ আসামির যাবজ্জীবন
Scroll
নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা
Scroll
নাইজেরিয়ায় ছোট সৈন্য দল পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
Scroll
জয়পুরহাট-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুল বারী বললেন, বিজয়ী হলে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করবেন
Scroll
দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট
Scroll
নারীর কর্মঘণ্টা হ্রাস, নিরাপত্তাসহ আরো যা আছে জামায়াতের ইশতেহারে
Scroll
জেন জি স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করলেও নির্বাচনে জিততে যাচ্ছে পুরনো দল: বিবিসি প্রতিবেদন
Scroll
পত্রিকা: ’চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ’
Scroll
বন্দরের অচলাবস্থা নিরসনে বিজিএমইএর জরুরি বৈঠক
Scroll
’সমতা ভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ডা. জুবাইদা রহমানের
Scroll
ক্রিকেটার জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের ’প্রাথমিক সত্যতা’ পেয়েছে বিসিবি
Scroll
জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের প্রাণহানি
Scroll
মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাচ্ছেন ইরানের নারীরা

নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা

বাসস

প্রকাশ: ১৯:৩০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ নিয়ে বিদ্যমান সাংবিধানিক বিধিবিধান ও সম্ভাব্য বিকল্প প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেছেন, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সাংবিধানিক শূন্যতা এড়াতে এবং দ্রুততম সময়ে শপথ সম্পন্ন করতে রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করার সাংবিধানিক সুযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, দেশের বর্তমান সংবিধান অনুযায়ী ১২ তারিখে নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে।

বর্তমান স্পিকার ও ডেপুটি স্পিকারের কর্মস্থলে অনুপস্থিতি প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, ‘সংবিধান অনুযায়ী সাধারণত স্পিকার নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার সেই দায়িত্ব পালন করেন। উনারা না থাকলে অন্য বিধানও আছে।’

তিনি বলেন, ‘কিন্তু বর্তমানে আমাদের একজন ডেপুটি স্পিকার নিখোঁজ। আর অন্যজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা রয়েছে। এমনকি তারা পদত্যাগও করেছেন। ফলে এই পরিস্থিতিতে তাদের মাধ্যমে শপথ পাঠ করানোর কোনো সুযোগ নেই।’

বিকল্প সাংবিধানিক পন্থা বিষয়ে ড. আসিফ নজরুল ব্যাখ্যা করেন, সংবিধানে বিধান রয়েছে যে যদি স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে না পারেন, তবে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতির মনোনীত কোনো প্রতিনিধি শপথ পাঠ করাতে পারবেন।

তিনি বলেন, ‘এছাড়া নির্বাচনের তিন দিনের মধ্যে শপথ পড়াতে ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মাধ্যমেও শপথ পড়ানোর বিধান রয়েছে। এই দুটি উপায়ের কোনটি কার্যকর করা হবে সেটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়।’

উদাহরণ হিসেবে আইন উপদেষ্টা জানান, বিদ্যমান বিকল্পগুলোর মধ্যে একটি হতে পারে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি বা প্রধান বিচারপতি শপথ পড়াতে পারেন। আর যদি কোনো কারণে তিন দিনের  মধ্যে সেটি সম্ভব না হয়, তবে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাবেন।

ড. আসিফ নজরুল স্পষ্ট করেন যে, সরকার যেকোনো মূল্যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং দ্রুততম সময়ে সংসদ কার্যক্রম শুরু করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন