ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

২৩ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
৬টি অধ্যাদেশ, ৩টি প্রস্তাব ও রমজানের অফিস সময়সূচি অনুমোদন
Scroll
অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩%
Scroll
অমর একুশে উদযাপন উপলক্ষ্যে ঢাবির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Scroll
রবিবার থেকে সৌদি আরব হজের ভিসা প্রদান শুরু করতে যাচ্ছে
Scroll
নির্বাচনের দিন নিয়মিত ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে
Scroll
বিমান সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশ বিমান বাহিনী প্রধানের
Scroll
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
Scroll
লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড ও ৭ আসামির যাবজ্জীবন
Scroll
নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা
Scroll
নাইজেরিয়ায় ছোট সৈন্য দল পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
Scroll
জয়পুরহাট-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুল বারী বললেন, বিজয়ী হলে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করবেন
Scroll
দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট
Scroll
নারীর কর্মঘণ্টা হ্রাস, নিরাপত্তাসহ আরো যা আছে জামায়াতের ইশতেহারে
Scroll
জেন জি স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করলেও নির্বাচনে জিততে যাচ্ছে পুরনো দল: বিবিসি প্রতিবেদন
Scroll
পত্রিকা: ’চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ’
Scroll
বন্দরের অচলাবস্থা নিরসনে বিজিএমইএর জরুরি বৈঠক
Scroll
’সমতা ভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ডা. জুবাইদা রহমানের
Scroll
ক্রিকেটার জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের ’প্রাথমিক সত্যতা’ পেয়েছে বিসিবি
Scroll
জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের প্রাণহানি
Scroll
মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাচ্ছেন ইরানের নারীরা

উপদেষ্টা পরিষদ বৈঠক

৬টি অধ্যাদেশ, ৩টি প্রস্তাব ও রমজানের অফিস সময়সূচি অনুমোদন

বাসস

প্রকাশ: ২২:০৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

৬টি অধ্যাদেশ, ৩টি প্রস্তাব ও রমজানের অফিস সময়সূচি অনুমোদন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উপদেষ্টা পরিষদ সাপ্তাহিক বৈঠকে ৬টি অধ্যাদেশ এবং ৩টি প্রস্তাব অনুমোদন দিয়েছে। বৈঠকে ২০২৪ সালের আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের পারফরম্যান্স নিয়েও আলোচনা হয়।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ৩৪৮টি এজেন্ডা উপস্থাপন করা হয় এবং এসবের মধ্যে উল্লেখযোগ্য ৬টি অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

অনুমোদিত অধ্যাদেশগুলো হলো—কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ গ্যাস (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, ডাক সেবা / পোস্টাল সার্ভিস অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ ২০২৬, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬।

শফিকুল আলম বলেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার সংশোধন অধ্যাদেশ অনুমোদনের ফলে এ পুরস্কারের নাম জাতীয় কৃষি পুরস্কার হিসেবে পরিবর্তিত হবে।

প্রেস সচিব আরও জানান, উপদেষ্টা পরিষদ এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) করকাঠামো পুন:নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাব অনুযায়ী, স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানির সময় ২ শতাংশ অগ্রিম কর বাতিল করে, আমদানির সময় এককভাবে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হবে। এর ফলে এলপিজিতে করভার কমবে এবং স্থানীয় বাজারে এর দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

উপদেষ্টা পরিষদ আরও একটি প্রস্তাব অনুমোদন করেছে, যার মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় আরবান সেফটি অ্যান্ড রিজিলিয়েন্স ইনস্টিটিউট (ইউএসআরআই) বাংলাদেশ নামে  একটি প্রতিষ্ঠানকে পাবলিক ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠা করা হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তিত হতে পারে বলে জানান প্রেস সচিব। তবে প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

এছাড়া, বৈঠকে আগামী পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি নির্ধারণ সংক্রান্ত একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন