ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

২২ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
নারীর কর্মঘণ্টা হ্রাস, নিরাপত্তাসহ আরো যা আছে জামায়াতের ইশতেহারে
Scroll
জেন জি স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করলেও নির্বাচনে জিততে যাচ্ছে পুরনো দল: বিবিসি প্রতিবেদন
Scroll
পত্রিকা: ’চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ’
Scroll
বন্দরের অচলাবস্থা নিরসনে বিজিএমইএর জরুরি বৈঠক
Scroll
’সমতা ভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ডা. জুবাইদা রহমানের
Scroll
ক্রিকেটার জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের ’প্রাথমিক সত্যতা’ পেয়েছে বিসিবি
Scroll
জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের প্রাণহানি
Scroll
মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাচ্ছেন ইরানের নারীরা
Scroll
৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন তারেক রহমান
Scroll
তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট
Scroll
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের
Scroll
সামাজিক যোগাযোগ মাধ্যমে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
Scroll
সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
Scroll
সবচেয়ে খারাপ স্বাস্থ্য সংকটে ১ বিলিয়ন ডলার সাহায্য চাইছে বিশ্ব স্বাস্থ সংস্থা
Scroll
প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত
Scroll
মুম্বাই বিমানবন্দরে ২ বিমানের ডানা ঘর্ষনের ঘটনা তদন্ত করছে ভারত
Scroll
’বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থা বিপন্ন,’ সতর্কবার্তা এইচআরডাব্লিউ-এর
Scroll
৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে
Scroll
ট্রাম্প ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন বিলে স্বাক্ষর, সরকারি অচলাবস্থার অবসান
Scroll
উপদেষ্টাদের সম্পদের হিসাব কোথায়?

পত্রিকা: ’চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ’

নির্বাচনের এক সপ্তাহ আগে জাল সিল-ভোট নিয়ে নতুন শঙ্কা

বিবিসি নিউজ বাংলা

প্রকাশ: ০৯:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

পত্রিকা: ’চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ’

প্রতীকি ছবি: সংগৃহীত।

সমকালের প্রধান খবর— চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ।

এই প্রতিবেদনে বলা হয়েছে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি চলছে।

তাতে এই বন্দরে প্রতিদিন পাঁচ হাজার পণ্যভর্তি কনটেইনার খালাস হলেও গত দুই দিনে বের হয়নি একটি কনটেইনারও।

জাহাজ থেকে প্রতিদিন গড়ে আট হাজার কনটেইনার ওঠানামা করা জেটিও স্থবির।

প্রধান তিন টার্মিনালে গত দুই দিন নোঙর করেনি নতুন জাহাজ।

বন্দরের ১২টি গেট দিয়ে প্রতিদিন গড়ে আট হাজার গাড়ি জেটিতে প্রবেশ করত; এখন সেখানেও সুনসান।

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল আলম জুয়েল বলেছেন, গত ১৯ বছরে যে বন্দর এক দিনের জন্য বন্ধ হয়নি; নির্বাচন ও রমজানের আগ মুহূর্তে এমন ধর্মঘট নজিরবিহীন।

বন্দরে অচলাবস্থা তৈরি হওয়ায় এনবিআর, ডিপো, শিপিং এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডার্স, সিঅ্যান্ডএফ, বার্থ অপারেটর, পোশাক মালিক, আমদানিকারক, রপ্তানিকারক এবং পরিবহন মালিক-শ্রমিকদেরই প্রতিদিন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতি হচ্ছে হাজার কোটি টাকা।

পত্রিকাটির চুক্তি করতে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে শিরোনামে আরেকটি খবরে বলা হয়েছে, নির্বাচনের আগেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি নিয়ে চুক্তি করতে সব প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আওতায় জিটুজি ভিত্তিতে এই চুক্তি হলেও প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে স্পষ্ট করে কিছু বলছে না সরকার।

এ বিষয়ক একটি রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী সোমবার দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

এর আগে কোনো চুক্তি না করতে নির্দেশনা দিয়েছেন আদালত।

তবে আদালতের এমন নির্দেশনার পরও চুক্তির প্রক্রিয়া গোপনে চূড়ান্ত করা হচ্ছে বলে দাবি করছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা।

বণিক বার্তার শেষের পাতার খবর— নির্বাচনের এক সপ্তাহ আগে জাল সিল-ভোট নিয়ে নতুন শঙ্কা।

এই খবরে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আছে মাত্র এক সপ্তাহ। এমন সময় ভোটের অবৈধ সিল জব্দ, জাল ভোটের শঙ্কা ও নির্বাচনী নিরাপত্তা সরঞ্জাম চুরির মতো ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ ভোটারদের মধ্যে।

বিভিন্ন দল ও প্রার্থীদের পক্ষ থেকে এসব নিয়ে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন বলছে, সব ধরনের অনিয়ম ঠেকাতে তাদের কঠোর নজরদারি রয়েছে।

গত মঙ্গলবার লক্ষ্মীপুর শহরের একটি ছাপাখানা থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল, একটি কম্পিউটার ও একটি মুঠোফোন জব্দ করে সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় গতকাল লক্ষ্মীপুর সদর থানায় মামলা হয়েছে, যেখানে স্থানীয় জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সেক্রেটারিসহ দুজনকে আসামি করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই রাজনৈতিক কর্মী সিল তৈরির অর্ডার দিয়েছিলেন—এমন তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে।

পুলিশ বলছে, জব্দ আলামত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে সিল তৈরির পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
আজকের পত্রিকার দ্বিতীয় প্রধান খবর— আ.লীগের ৪৮ % ভোট যাবে বিএনপির দিকে, জামায়াত পাবে ২৯ %।

এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে গতকাল বুধবার 'আনকভারিং দ্য পাবলিক পালস: ফাইন্ডিংস ফ্রম আ নেশনওয়াইড সার্ভে'র ফল প্রকাশ করা হয়।

এই জনমত জরিপের ফলে দেখা গেছে, ৯০ শতাংশের বেশি ভোটার এবার ভোট দিতে আগ্রহী। ৮ শতাংশ ভোটার এখনো নিশ্চিত নন।

আর আগের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের ৪৮ দশমিক ২ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে ইচ্ছুক। আর ২৯ দশমিক ৯ শতাংশ জামায়াতে ইসলামীকে, ৬ দশমিক ৫ শতাংশ এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন।

এছাড়া তাদের মধ্যে ১৩ শতাংশ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা বলেছেন এবং ২ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছেন।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ফ্যাক্টস (সিআরএফ) এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের এই জরিপে ৬৪ জেলার ১৮০টি সংসদীয় আসনের ১১ হাজার ৩৮ জন ভোটার অংশ নেন।

কালের কণ্ঠের প্রথম পাতার খবর— রাজনৈতিক উদ্দেশ্যে ও নির্বিচারে আটক চলছেই।

এই প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নির্বিচারে আটক করার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, অন্তর্বর্তী সরকারের আমলেও তা অব্যাহত আছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ২০২৬ সালের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে এ কথা বলা হয়েছে। গতকাল বুধবার এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালে প্রতিষ্ঠিত মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে বা প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খেয়েছে।

শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলের বৈশিষ্ট্য হিসেবে পরিচিত ব্যাপক গুমসহ ভয় ও দমনের যে পরিবেশ ছিল, তার কিছু অংশ শেষ হয়েছে বলে মনে করছে এইচআরডব্লিউ।

তবে অন্তর্বর্তী সরকার হাজার হাজার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটক করেছে এবং মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।

১৭ মাসে বিচারবহির্ভূত হত্যা ৪৫, গণপিটুনিতে নিহত ১৮১ জন শিরোনামে পত্রিকাটির আরেক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা 'অধিকার' এর প্রতিবেদন তুলে ধরা হয়েছে।

যেখানে বলা হচ্ছে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৭ মাসে ৪৫ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে খুন হয়েছে ৩৩ জন।

আর গণপিটুনিতে গত ১৭ মাসে ১৮১ জন নিহত হয়েছে।

গত এক বছরে কারাগারে ১০২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাকি ১০১ জন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন।

ভোটে গার্মেন্টসে বাড়তি ছুটি, নানা আলোচনা— মানবজমিনের প্রথম পাতার সংবাদ এটি।

এই খবরে বলা হয়েছে, সংসদ নির্বাচন উপলক্ষ্যে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ই ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এর ফলে ১০, ১১ ও ১২ই ফেব্রুয়ারি— টানা তিন দিন শিল্পকারখানার শ্রমিকদের ছুটি থাকবে।

তবে টানা এই তিন দিনের ছুটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিল্পাঞ্চলগুলোতে। আছে নানা আলোচনা।

দীর্ঘ ছুটিতে শ্রমিকদের অনেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন। নির্দিষ্ট দলের পক্ষ থেকে তাদের নিজ এলাকায় যেতে গাড়ি সুবিধা দেওয়া হচ্ছে বলেও তথ্য পাওয়া গেছে।

কোনো বিশেষ উদ্দেশ্যে গার্মেন্টস কারখানায় বাড়তি ছুটি দেওয়া হয়েছে কি না সেই প্রশ্ন-ও উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গার্মেন্টস শ্রমিকদের এই বিশাল জনস্রোত নির্বাচনী ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

দেশ রূপান্তরের প্রধান খবর— জোটের ভোট চাপের ভোট।

এই প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোকে ১৫টি আসনে ছাড় দিয়েছে বিএনপি।

এসব আসনের মধ্যে নয়জন নিজ দলীয় প্রতীকে এবং ছয়জন ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন।

কিন্তু ১২টি আসনে বিদ্রোহী প্রার্থী থাকায় অস্বস্তিতে পড়েছে বিএনপি এবং তাদের মনোনীত জোটের প্রার্থীরা।

সারাদেশে ৭৯টি আসনে জোট এবং দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিএনপির ৯২ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে অন্তত ৩০ জন 'শক্তিশালী' বিদ্রোহী হিসেবে চিহ্নিত। এসব বিদ্রোহী প্রার্থী এখন দলীয় ও মিত্র প্রার্থীদের ফেলছেন শঙ্কায়।

অন্যদিকে, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে সারাদেশে সব মিলিয়ে চারজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

শুরুতে ১১টি আসনে বিদ্রোহী প্রার্থী থাকলেও প্রার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে জোটের স্বার্থে।

অবশ্য জোটের আসনে জামায়াত নেতাকর্মীদের সক্রিয় হওয়া নিয়ে এখনো কিছু দোটানা রয়েছে বলে আভাস দিচ্ছে মাঠের চিত্র।

নিউ এইজের প্রধান শিরোনাম— Female candidates report surge in online abuse; অর্থাৎ অনলাইনে হয়রানির শিকার নারী প্রার্থীরা।

খবরটিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীরা বট অ্যাকাউন্টের পাশাপাশি পরিচিত পুরুষদের দ্বারাও নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন।

অথচ তাদের মধ্যে একেকজন ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন; কেউ রক্ষণশীল বা প্রগতিশীল, সংখ্যালঘু বা রাজনৈতিক মূলধারার প্রার্থী এবং চব্বিশের আন্দোলনের কর্মী— সকলেই নারীবিদ্বেষী আক্রমণের সম্মুখীন হয়েছেন।

নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুসারে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৭৮ জন নারী প্রার্থী রয়েছেন, যার মধ্যে ৩০টি রাজনৈতিক দলের ৬১ জন এবং ১৭ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট এক হাজার ৯৮১ জন প্রার্থীর মধ্যে নারীর সংখ্যা মাত্র তিন দশমিক ৯৩ শতাংশ।

বেশ কয়েকজন প্রার্থী জানিয়েছেন, তারা অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা, বিদ্বেষপূর্ণ অভিযোগ, ঘৃণামূলক বক্তব্য এবং লক্ষ্যবস্তু মন্তব্যের শিকার হয়েছেন।

তাদের অনেকেই বলেছেন, প্রচারণার সময় জনসাধারণের প্রত্যাখ্যানের চেয়ে অনলাইনে নির্যাতনে মানসিক স্বাস্থেতর যে ক্ষতি তা সহ্য করা কঠিন।
জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এ নিয়ে দ্য ডেইলি স্টারের খবরের শিরোনাম— 'Just, humane and safe Bangladesh'; অর্থাৎ মানবিক, নিরাপদ ও ন্যায়ের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

এত বলা হয়েছে, ক্ষমতায় এলে নয়া বাংলাদেশ গড়তে সরকার পরিচালনায় ২৬টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াত। দলটি তাদের পুরো ইশতেহারকে আট ভাগে ভাগ করেছে।

গতকাল বুধবার জামায়াতের ইশতেহার প্রকাশ করা হয়।

দলটির অগ্রাধিকার দেওয়া বিষয়গুলো হচ্ছে— আপসহীন বাংলাদেশ গঠন, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ, যুবকদের ক্ষমতায়ন, নারীদের জন্য নিরাপদ রাষ্ট্র, আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, মেধাভিত্তিক নিয়োগ, ব্যবসাবান্ধব অর্থনীতি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন, সবুজ-পরিচ্ছন্ন বাংলাদেশ, সার্বজনীন স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা সংস্কার, সর্বজনীন সামাজিক নিরাপত্তা এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা।

পত্রিকাটির প্রথম পাতার আরেকটি খবরে বলা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশও একইদিনে ইশতেহার ঘোষণা করেছে। ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়াহর প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে দলটি।

সংখ্যালঘু প্রার্থীদের ৭৭% উচ্চশিক্ষিত— প্রথম আলোর প্রথম পাতার খবর এটি।

এই খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ৭৯ জন বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৯ জন।

যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১২ জন এবং ১০ জন নারী প্রার্থী। সকলেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত।

এই সম্প্রদায়ের প্রার্থীদের মধ্যে ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত। কেউ স্নাতক,কেউবা স্নাতকোত্তর ডিগ্রিধারী। পিএইচডি করেছেন এমন প্রার্থীও রয়েছেন।

পেশার দিক থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের মধ্যে ৩৪ শতাংশই ব্যবসায়ী। এরপর ১৬ শতাংশ প্রার্থী আইন পেশায় নিয়োজিত আছেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যালঘু প্রার্থী দিয়েছে সিপিবি, ১৭ জন। বিএনপি ছয়জনকে প্রার্থী করেছে। আর জামায়াত একজনকে মনোনয়ন দিয়েছে।

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন