ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

২২ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
’সমতা ভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ডা. জুবাইদা রহমানের
Scroll
ক্রিকেটার জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের ’প্রাথমিক সত্যতা’ পেয়েছে বিসিবি
Scroll
জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের প্রাণহানি
Scroll
মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাচ্ছেন ইরানের নারীরা
Scroll
৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন তারেক রহমান
Scroll
তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট
Scroll
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের
Scroll
সামাজিক যোগাযোগ মাধ্যমে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
Scroll
সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
Scroll
সবচেয়ে খারাপ স্বাস্থ্য সংকটে ১ বিলিয়ন ডলার সাহায্য চাইছে বিশ্ব স্বাস্থ সংস্থা
Scroll
প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত
Scroll
মুম্বাই বিমানবন্দরে ২ বিমানের ডানা ঘর্ষনের ঘটনা তদন্ত করছে ভারত
Scroll
’বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থা বিপন্ন,’ সতর্কবার্তা এইচআরডাব্লিউ-এর
Scroll
৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে
Scroll
ট্রাম্প ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন বিলে স্বাক্ষর, সরকারি অচলাবস্থার অবসান
Scroll
উপদেষ্টাদের সম্পদের হিসাব কোথায়?
Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
ঢাকায় ভূমিকম্প অনুভূত
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান

’সমতা ভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ডা. জুবাইদা রহমানের

বাসস

প্রকাশ: ২২:৫৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:০২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

’সমতা ভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ডা. জুবাইদা রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান বুধবার বিকালে হাতিরঝিলে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: বাসস

কড়াইল-ভাষানটেক-সাততলা এলাকার নানা সমস্যার কথা শুনে ‘সমতা ভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করছেন জুবাইদা রহমান।

বুধবার বিকালে হাতিঝিলে এক অনুষ্ঠানে তিন এলাকার বাসিন্দাদের কাছ থেকে সমস্যাগুলো শুনে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী এ প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন ‘আপনারা আপনাদের মূল্য সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলেছেন। আমরা আমাদের সাধ্যমত আপনাদের সমস্যাগুলো আরো শুনব, আরো জানব। আমরা একে অপরকে আরো জানতে চেষ্টা করব সমস্যাগুলো কিভাবে সুষ্ঠভাবে সমাধান করে একটি সুন্দর সমতাভিত্তিক জ্ঞানভিত্তিক শ্রম ভিত্তিক রাষ্ট্র উপহার দেয়া যায়।'

'আমাদের রাজনীতি সুষ্ঠ পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে ‘আমরা’, আমাদের আগে ‘দেশ’, ক্ষমতার আগে ‘জনতা’, সবার আগে ‘বাংলাদেশ’, ভেদাভেদের আগে ‘সমতা’, সবার জন্য ‘সমান সুযোগ-শ্রমের মর্যাদা’। আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, সুবিচার।'

এই অনুষ্ঠানে সব পেশার মানুষজন এক সঙ্গে আসায় তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এতক্ষণ আমরা শুনলাম ভাষান টেক, কড়াইল ,সাততলা থেকে আগত তিনজন বোনের হৃদয় বিদারক অনেক সমস্যার কথা, শুনলাম দুইজন পোশাক কর্মী ভাই ও বোনের সমস্যার কথা এবং একজন পরিবহন কর্মী ভাইয়ের কথা। আপনাদের সমস্যা অনেক। আমি-আপনি-আমাদের সকলের সমস্যা অনেক। সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব।'

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া -৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।

ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে এই মতবিনিময় সভা হয়। এতে কড়াইল, ভাষানটেক ও সাততলার কর্মজীবী রিকশা চালক, বাস চালক, পোষাক কর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, বাংকার্স, সিষ্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন পেশার মানুষজন অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, পরিচালনক সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, ভাষানটেকের বাসিন্দা গৃহিনী তানিয়া আখতার, কড়াইল আদর্শ নগরের  তিতুমীর কলেজের শিক্ষার্থী ফাতেমা আখতার, সাততলার এলাকার সাউথ ইস্ট ইউনির্ভাসিটির শিক্ষার্থী নার্গিস আখতার এবং পোষাক কর্মী মির্জা আল শামীম, ফাতেমা খাতুন ও পরিবহন শ্রমিক রুহুল আমিন বাবু বক্তব্য রাখেন।

তারা নিজ নিজ এলাকার সমস্যা বিশেষ করে রাস্তা-ঘাটের উন্নয়ন, পয়োঃনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা, খেলার মাঠ নির্মাণ, হাসপাতাল স্থাপন,শিল্প প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার তৈরি, শিল্পে নারী কর্মীদের ওপর নিপীড়ন নির্যাতন বন্ধ করা, যানজট নিরসন, বস্তিবাসীদের স্থায়ী পূনবার্সন, গণপরিবহনের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে চলমান দুর্নীতি দুরীকরণ, এই এলাকায় রাস্তাঘাটের লাইটিং ব্যবস্থা উন্নত করাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন